শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জোনাকিপাড়া মোড়ে দুর্ঘটনা

নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে পিকআপ, চালক-হেলপার আহত

ছবি: চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানখেতে উল্টে গেছে একটি পিকআপ ভ্যান। এতে পিকআপের চালক ও হেলপার আহত হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার জোনাকিপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দ্রুতগতিতে একটি পিকআপ ভ্যান জোনাকিপাড়া মোড় অতিক্রম করছিল। এ সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি সড়ক থেকে ছিটকে পাশের নিচু ধানখেতে পড়ে উল্টে যায়।

দুর্ঘটনায় চালক ও হেলপার সামান্য আহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পরে স্থানীয়রা দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি উদ্ধারের চেষ্টা চালান। কী কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে অতিরিক্ত গতি ও অসাবধানতার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

#চাঁপাইনবাবগঞ্জ #সড়ক_দুর্ঘটনা #নাচোল

চেকপোস্ট

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে পিকআপ, চালক-হেলপার আহত

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানখেতে উল্টে গেছে একটি পিকআপ ভ্যান। এতে পিকআপের চালক ও হেলপার আহত হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার জোনাকিপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দ্রুতগতিতে একটি পিকআপ ভ্যান জোনাকিপাড়া মোড় অতিক্রম করছিল। এ সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি সড়ক থেকে ছিটকে পাশের নিচু ধানখেতে পড়ে উল্টে যায়।

দুর্ঘটনায় চালক ও হেলপার সামান্য আহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পরে স্থানীয়রা দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি উদ্ধারের চেষ্টা চালান। কী কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে অতিরিক্ত গতি ও অসাবধানতার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত