মাননীয়
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এবং আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক জনাব হাসান তৌফিক আব্বাসের জন্মদিন উপলক্ষে হবিগঞ্জে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
দেশব্যাপী
আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কেশবপুর আশ্রয়ন প্রকল্পের মসজিদ প্রাঙ্গণে ৫টি জামগাছের চারা রোপণ করা হয়।
আনন্দ
টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি শেখ শাহাউর রহমান বেলালের উদ্যোগে এবং শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজান উদ্দিন আহমেদ মোহনের সৌজন্যে এ কর্মসূচির আয়োজন
করা হয়।
অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শায়েস্তাগঞ্জ উপজেলা
বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খলিলুর রহমান মাসুম এবং ১১ নম্বর ব্রাহ্মণডুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুরুল হুদা চৌধুরী। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী কর্মসূচিতে
অংশ নেন।
বক্তারা
বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচি বাস্তবায়নে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও অতিথিরা।

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬