সোমবার, ১৩ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সংসদে আখতারের প্রশ্ন, বিএনপি কি একদলীয় শাসনব্যবস্থা তৈরি করতে চায়

এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন। ছবি : সংগৃহীত

বিরোধী দলের নির্বাচনী এলাকায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের অতিরিক্ত দায়িত্ব দেওয়ার বিষয়টি নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন। তিনি জানতে চান, এভাবে দায়িত্ব বণ্টনের মাধ্যমে ক্ষমতাসীন দল বিএনপি একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে কি না।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে তিনি এ প্রশ্ন তোলেন।

এর আগে প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জিবা আমিনা খান তার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পীরগঞ্জ ও মিঠাপুকুর এলাকার সফরের অভিজ্ঞতা তুলে ধরে একটি সম্পূরক প্রশ্ন করেন। এরপরই বিষয়টি সংসদীয় এখতিয়ার ও দায়িত্ব বণ্টনের প্রসঙ্গ তুলে আপত্তি জানান আখতার হোসেন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংরক্ষিত নারী আসনের সদস্যরাও পূর্ণাঙ্গ সংসদ সদস্য। তারা সরকারি বরাদ্দ দেশের যেকোনো এলাকায় দিতে পারেন এবং জনগণের জন্য কাজ করার সাংবিধানিক অধিকার রাখেন।

তিনি আরও বলেন, কোনো সংরক্ষিত নারী সংসদ সদস্য যদি নির্দিষ্ট একটি বা দুটি এলাকাকে নিজের দায়িত্বপ্রাপ্ত এলাকা হিসেবে উল্লেখ করেন, তাহলে তিনি নিজেই নিজের কার্যপরিধি সীমিত করেন। সংরক্ষিত নারী আসনের সদস্যদের ক্ষেত্রে নির্দিষ্ট ভৌগোলিক সীমানার ধারণা প্রযোজ্য নয়; পুরো বাংলাদেশই তাদের দায়িত্বের পরিধি।

এ বিষয়ে সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে সংরক্ষিত নারী আসনের সদস্যদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা হয়।

#বিএনপি #এনসিপি #জাতীয়সংসদ

চেকপোস্ট

সোমবার, ১৩ জুলাই ২০২৬

সংসদে আখতারের প্রশ্ন, বিএনপি কি একদলীয় শাসনব্যবস্থা তৈরি করতে চায়

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

বিরোধী দলের নির্বাচনী এলাকায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের অতিরিক্ত দায়িত্ব দেওয়ার বিষয়টি নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন। তিনি জানতে চান, এভাবে দায়িত্ব বণ্টনের মাধ্যমে ক্ষমতাসীন দল বিএনপি একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে কি না।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে তিনি এ প্রশ্ন তোলেন।

এর আগে প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জিবা আমিনা খান তার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পীরগঞ্জ ও মিঠাপুকুর এলাকার সফরের অভিজ্ঞতা তুলে ধরে একটি সম্পূরক প্রশ্ন করেন। এরপরই বিষয়টি সংসদীয় এখতিয়ার ও দায়িত্ব বণ্টনের প্রসঙ্গ তুলে আপত্তি জানান আখতার হোসেন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংরক্ষিত নারী আসনের সদস্যরাও পূর্ণাঙ্গ সংসদ সদস্য। তারা সরকারি বরাদ্দ দেশের যেকোনো এলাকায় দিতে পারেন এবং জনগণের জন্য কাজ করার সাংবিধানিক অধিকার রাখেন।

তিনি আরও বলেন, কোনো সংরক্ষিত নারী সংসদ সদস্য যদি নির্দিষ্ট একটি বা দুটি এলাকাকে নিজের দায়িত্বপ্রাপ্ত এলাকা হিসেবে উল্লেখ করেন, তাহলে তিনি নিজেই নিজের কার্যপরিধি সীমিত করেন। সংরক্ষিত নারী আসনের সদস্যদের ক্ষেত্রে নির্দিষ্ট ভৌগোলিক সীমানার ধারণা প্রযোজ্য নয়; পুরো বাংলাদেশই তাদের দায়িত্বের পরিধি।

এ বিষয়ে সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে সংরক্ষিত নারী আসনের সদস্যদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত