সোমবার, ১৩ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

৫ শতাধিক মানুষ পেল বিনামূল্যে চিকিৎসাসেবা

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের জন্য ২৮ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প

ছবি : চেকপোস্ট

সাম্প্রতিক অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের সীমান্তবর্তী মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। স্বাস্থ্যঝুঁকি ও পানিবাহিত রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় সীমান্তবাসীর জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

সোমবার (১৩ জুলাই) তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী লাউরগড় এলাকায় আয়োজিত বিশেষ মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এই বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন বিজিবি সিলেটের ভারপ্রাপ্ত সেক্টর মেডিকেল অফিসার মেজর চৌধুরী ইমরান মাহমুদ এবং তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. নাজমুল আরেফিন।

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয়রা জানান, বন্যা ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে এলাকায় জ্বর, সর্দি-কাশি, চর্মরোগ এবং পানিবাহিত বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে। দুর্গম সীমান্ত এলাকায় স্বাস্থ্যসেবার সুযোগ সীমিত থাকায় বিজিবির এই উদ্যোগ তাদের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির দায়িত্বের অংশ। মানবিক দায়িত্ববোধ থেকেই ক্ষতিগ্রস্ত সীমান্তবাসীর জন্য এই চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের মানুষের কল্যাণে বিজিবির জনসেবামূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল বিজিবির এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সীমান্ত অঞ্চলের মানুষের জন্য এমন বিনামূল্যের স্বাস্থ্যসেবা কার্যক্রম অত্যন্ত প্রয়োজনীয়। এতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত অসংখ্য দরিদ্র মানুষ সরাসরি উপকৃত হয়েছেন।

Image

#সুনামগঞ্জ #বিজিবি #বিনামূল্যেচিকিৎসা

চেকপোস্ট

সোমবার, ১৩ জুলাই ২০২৬

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের জন্য ২৮ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সাম্প্রতিক অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের সীমান্তবর্তী মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। স্বাস্থ্যঝুঁকি ও পানিবাহিত রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় সীমান্তবাসীর জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

সোমবার (১৩ জুলাই) তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী লাউরগড় এলাকায় আয়োজিত বিশেষ মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এই বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন বিজিবি সিলেটের ভারপ্রাপ্ত সেক্টর মেডিকেল অফিসার মেজর চৌধুরী ইমরান মাহমুদ এবং তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. নাজমুল আরেফিন।

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয়রা জানান, বন্যা ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে এলাকায় জ্বর, সর্দি-কাশি, চর্মরোগ এবং পানিবাহিত বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে। দুর্গম সীমান্ত এলাকায় স্বাস্থ্যসেবার সুযোগ সীমিত থাকায় বিজিবির এই উদ্যোগ তাদের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির দায়িত্বের অংশ। মানবিক দায়িত্ববোধ থেকেই ক্ষতিগ্রস্ত সীমান্তবাসীর জন্য এই চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের মানুষের কল্যাণে বিজিবির জনসেবামূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল বিজিবির এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সীমান্ত অঞ্চলের মানুষের জন্য এমন বিনামূল্যের স্বাস্থ্যসেবা কার্যক্রম অত্যন্ত প্রয়োজনীয়। এতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত অসংখ্য দরিদ্র মানুষ সরাসরি উপকৃত হয়েছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত