সোমবার, ১৩ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সেলফির সঙ্গে উপহারও

গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রী নিজেই মোবাইল ফোনে তাদের সঙ্গে সেলফি তোলেন। ছবি : সংগৃহীত

বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্যামিলি কার্ড বিতরণ শেষে রাজধানীর উদ্দেশ্যে ফেরার পথে শিক্ষার্থীদের আবদারে গাড়িবহর থামিয়ে তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন এবং তাদের হাতে বিভিন্ন ক্রীড়াসামগ্রী উপহার তুলে দেন।

সোমবার (১৩ জুলাই) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের সাতমাইল এলাকায় বরিশাল ক্যাডেট কলেজ-সংলগ্ন শিশুনিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ব্যতিক্রমী ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রীকে একনজর দেখতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা মহাসড়কের পাশে অপেক্ষা করছিলেন। তাদের উপস্থিতি দেখে প্রধানমন্ত্রী নিজেই গাড়িবহর থামানোর নির্দেশ দেন। পরে গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

প্রধানমন্ত্রীকে সামনে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাসে করতালির মাধ্যমে তাকে স্বাগত জানায়। তাদের অনুরোধে প্রধানমন্ত্রী নিজেই মোবাইল ফোনে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন। স্মরণীয় এই মুহূর্তটি উপস্থিত সবার মাঝে আনন্দের আবহ তৈরি করে।

শিশুনিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর এই সফর তাদের বিদ্যালয়ের জন্য একটি গৌরবময় ও স্মরণীয় ঘটনা। তিনি শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়েছেন, সেলফি তুলেছেন এবং ক্রীড়াসামগ্রী উপহার দিয়েছেন, যা শিশুদের জন্য বিশেষ অনুপ্রেরণা হয়ে থাকবে।

এর আগে সফরসূচি অনুযায়ী সকালে সড়কপথে বরিশালে পৌঁছে প্রধানমন্ত্রী গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সরিকল-বাটাজোর খালপাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। সেখানে একযোগে প্রায় দুই হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। পাশাপাশি ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরে তিনি বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকার বধ্যভূমিসংলগ্ন সাগরদী খালপাড়ে দ্বিতীয় দফার বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।

#শিক্ষার্থী #তারেকরহমান #বরিশাল

চেকপোস্ট

সোমবার, ১৩ জুলাই ২০২৬

গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্যামিলি কার্ড বিতরণ শেষে রাজধানীর উদ্দেশ্যে ফেরার পথে শিক্ষার্থীদের আবদারে গাড়িবহর থামিয়ে তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন এবং তাদের হাতে বিভিন্ন ক্রীড়াসামগ্রী উপহার তুলে দেন।

সোমবার (১৩ জুলাই) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের সাতমাইল এলাকায় বরিশাল ক্যাডেট কলেজ-সংলগ্ন শিশুনিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ব্যতিক্রমী ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রীকে একনজর দেখতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা মহাসড়কের পাশে অপেক্ষা করছিলেন। তাদের উপস্থিতি দেখে প্রধানমন্ত্রী নিজেই গাড়িবহর থামানোর নির্দেশ দেন। পরে গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

প্রধানমন্ত্রীকে সামনে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাসে করতালির মাধ্যমে তাকে স্বাগত জানায়। তাদের অনুরোধে প্রধানমন্ত্রী নিজেই মোবাইল ফোনে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন। স্মরণীয় এই মুহূর্তটি উপস্থিত সবার মাঝে আনন্দের আবহ তৈরি করে।

শিশুনিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর এই সফর তাদের বিদ্যালয়ের জন্য একটি গৌরবময় ও স্মরণীয় ঘটনা। তিনি শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়েছেন, সেলফি তুলেছেন এবং ক্রীড়াসামগ্রী উপহার দিয়েছেন, যা শিশুদের জন্য বিশেষ অনুপ্রেরণা হয়ে থাকবে।

এর আগে সফরসূচি অনুযায়ী সকালে সড়কপথে বরিশালে পৌঁছে প্রধানমন্ত্রী গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সরিকল-বাটাজোর খালপাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। সেখানে একযোগে প্রায় দুই হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। পাশাপাশি ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরে তিনি বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকার বধ্যভূমিসংলগ্ন সাগরদী খালপাড়ে দ্বিতীয় দফার বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত