সোমবার, ১৩ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দ্রুত উদ্যোগের আহ্বান

রাঙ্গামাটিতে বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত, নগদ সহায়তা বিতরণ

ছবি : চেকপোস্ট

সাম্প্রতিক টানা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকার অসহায় পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পৌরসভা শাখা।

সোমবার (১৩ জুলাই ২০২৬) রাঙ্গামাটি পৌরসভার উদ্যোগে মুসলিমপাড়া, নতুনপাড়া ও শিমুলতলী এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

রাঙ্গামাটি পৌরসভা জামায়াতের আমীর মোহাম্মদ মাইনুদ্দিনের নেতৃত্বে আয়োজিত এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর আবদুল আলীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গামাটি জেলা সভাপতি আব্দুস সালাম, রাঙ্গামাটি পৌরসভা জামায়াতের সেক্রেটারি হাফেজ আবুল বাশার, জেলা শূরা সদস্য জামশেদুল আজম এবং ৬ নম্বর ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ। এ ছাড়া জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এ সময় অতিথিরা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে থাকার চেষ্টা করছে।

তারা আরও বলেন, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা দ্রুত নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

#জামায়াত #ত্রাণসহায়তা #রাঙ্গামাটি

চেকপোস্ট

সোমবার, ১৩ জুলাই ২০২৬

রাঙ্গামাটিতে বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত, নগদ সহায়তা বিতরণ

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সাম্প্রতিক টানা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকার অসহায় পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পৌরসভা শাখা।

সোমবার (১৩ জুলাই ২০২৬) রাঙ্গামাটি পৌরসভার উদ্যোগে মুসলিমপাড়া, নতুনপাড়া ও শিমুলতলী এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

রাঙ্গামাটি পৌরসভা জামায়াতের আমীর মোহাম্মদ মাইনুদ্দিনের নেতৃত্বে আয়োজিত এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর আবদুল আলীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গামাটি জেলা সভাপতি আব্দুস সালাম, রাঙ্গামাটি পৌরসভা জামায়াতের সেক্রেটারি হাফেজ আবুল বাশার, জেলা শূরা সদস্য জামশেদুল আজম এবং ৬ নম্বর ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ। এ ছাড়া জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এ সময় অতিথিরা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে থাকার চেষ্টা করছে।

তারা আরও বলেন, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা দ্রুত নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত