মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

আবেদন শেষ ১৩ সেপ্টেম্বর

সরকারি কর্মকর্তা ও পেশাজীবীদের জন্য জাতিসংঘের ফুল ফান্ডেড ফেলোশিপ

ছবি : সংগৃহীত

সমুদ্রবিষয়ক আইন, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা এবং সমুদ্রনীতি বিষয়ে দক্ষতা বাড়াতে উন্নয়নশীল দেশের সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট পেশাজীবীদের জন্য জাতিসংঘ-নিপ্পন ফাউন্ডেশন ফেলোশিপ ২০২৭-এর আবেদন আহ্বান করা হয়েছে। জাতিসংঘের আইনবিষয়ক কার্যালয়ের সমুদ্রবিষয়ক ও সমুদ্র আইন বিভাগ (DOALOS) এ সম্পূর্ণ অর্থায়িত ফেলোশিপ পরিচালনা করছে।

৯ মাস মেয়াদি এই ইন-পার্সন ফেলোশিপের প্রথম ধাপ ২৪ মার্চ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপ ১ জুলাই থেকে ১৭ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত বিশ্বের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা হোস্ট ইনস্টিটিউশনে গবেষণা কার্যক্রমের মাধ্যমে সম্পন্ন হবে।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীর বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে এবং তিনি অবশ্যই একটি উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে। এছাড়া কমপক্ষে স্নাতক ডিগ্রি, গবেষণার সক্ষমতা এবং সমুদ্রবিষয়ক আইন, সামুদ্রিক পরিবেশ, উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা, সমুদ্রসীমা নির্ধারণ বা সংশ্লিষ্ট ক্ষেত্রে মধ্যম পর্যায়ের সরকারি কর্মকর্তা বা পেশাজীবী হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পুরো ফেলোশিপ ইংরেজিতে পরিচালিত হওয়ায় ইংরেজি ভাষায় দক্ষতাও আবশ্যক।

কতজন সুযোগ পাবেন?

২০২৭ সালের সেশনে মোট ১৪টি সম্পূর্ণ অর্থায়িত ফেলোশিপ দেওয়া হবে। ২০০৪ সালে কর্মসূচি চালুর পর এ পর্যন্ত ৩৫০ জনের বেশি সরকারি কর্মকর্তা ও পেশাজীবী এই ফেলোশিপ সম্পন্ন করেছেন।

আবেদন যেভাবে করবেন

আগ্রহী প্রার্থীদের ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে Indico.UN প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। ইমেইলের মাধ্যমে পাঠানো আবেদন গ্রহণ করা হবে না। নারী প্রার্থী ও প্রতিবন্ধী ব্যক্তিদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। নির্বাচিতদের ফলাফল ২০২৬ সালের ডিসেম্বরের মাঝামাঝি প্রকাশ করা হবে।

ফেলোশিপের বিস্তারিত তথ্য, আর্থিক সুবিধা এবং আবেদন নির্দেশিকা পাওয়া যাবে

UN–Nippon Foundation Fellowship-এর অফিসিয়াল ওয়েবসাইট

#উচ্চশিক্ষা #জাতিসংঘ #ফেলোশিপ

চেকপোস্ট

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সরকারি কর্মকর্তা ও পেশাজীবীদের জন্য জাতিসংঘের ফুল ফান্ডেড ফেলোশিপ

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত