মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

রাজনীতিতে এগোনোর ঘোষণা এবি পার্টির

পরাজিত শক্তির অপচেষ্টা জুলাইয়ের ঐক্য আরও শক্তিশালী করবে: মঞ্জু

ছবি : সংগৃহীত

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, পরাজিত শক্তির আস্ফালন নতুন কিছু নয়। তবে তাদের সব ধরনের অপচেষ্টা জুলাইপন্থী শক্তির ঐক্যকে আরও সুসংহত করবে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রেখে জাতীয় ঐক্য প্রতিষ্ঠাই এবি পার্টির প্রধান রাজনৈতিক লক্ষ্য।

সোমবার (১৩ জুলাই) রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান।

মঞ্জু বলেন, জুলাই আন্দোলনের কোথাও কোনো সীমাবদ্ধতা থাকলে তা গঠনমূলকভাবে আলোচনা করা যেতে পারে, তবে জুলাই গণঅভ্যুত্থানকে হেয় করার কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না। যারা আজ জুলাইকে খাটো করার চেষ্টা করছেন, অতীতে তারাই গণঅভ্যুত্থানবিরোধী অবস্থানে ছিলেন বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ভয় দেখিয়ে লাভ নেই। জনগণের গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাসীন সরকারকে দেশ ছাড়তে হয়েছিল। তার ভাষায়, জুলাই গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের প্রতিষেধক।

এবি পার্টির ভূমিকার কথা তুলে ধরে মঞ্জু বলেন, দলটি শুরু থেকেই ঝুঁকি নিয়ে আন্দোলনে অংশ নিয়েছে। কারফিউ উপেক্ষা করে মিছিল, গুলিবিদ্ধ নেতাকর্মী এবং গোয়েন্দা নজরদারির মধ্যেও তারা আন্দোলন চালিয়ে গেছে। আন্দোলন ব্যর্থ হলে দলের অস্তিত্বই সংকটে পড়তে পারত বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, এবি পার্টি এখন রাজনীতির দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করেছে। জনগণের আস্থা অর্জন এবং গণভিত্তিক ও ভোটের রাজনীতির মাধ্যমে দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবে।

সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসান, মো. আলতাফ হোসাইন, যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুলসহ কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

#বাংলাদেশরাজনীতি #জুলাইগণঅভ্যুত্থান #এবিপার্টি

চেকপোস্ট

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

পরাজিত শক্তির অপচেষ্টা জুলাইয়ের ঐক্য আরও শক্তিশালী করবে: মঞ্জু

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, পরাজিত শক্তির আস্ফালন নতুন কিছু নয়। তবে তাদের সব ধরনের অপচেষ্টা জুলাইপন্থী শক্তির ঐক্যকে আরও সুসংহত করবে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রেখে জাতীয় ঐক্য প্রতিষ্ঠাই এবি পার্টির প্রধান রাজনৈতিক লক্ষ্য।

সোমবার (১৩ জুলাই) রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান।

মঞ্জু বলেন, জুলাই আন্দোলনের কোথাও কোনো সীমাবদ্ধতা থাকলে তা গঠনমূলকভাবে আলোচনা করা যেতে পারে, তবে জুলাই গণঅভ্যুত্থানকে হেয় করার কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না। যারা আজ জুলাইকে খাটো করার চেষ্টা করছেন, অতীতে তারাই গণঅভ্যুত্থানবিরোধী অবস্থানে ছিলেন বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ভয় দেখিয়ে লাভ নেই। জনগণের গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাসীন সরকারকে দেশ ছাড়তে হয়েছিল। তার ভাষায়, জুলাই গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের প্রতিষেধক।

এবি পার্টির ভূমিকার কথা তুলে ধরে মঞ্জু বলেন, দলটি শুরু থেকেই ঝুঁকি নিয়ে আন্দোলনে অংশ নিয়েছে। কারফিউ উপেক্ষা করে মিছিল, গুলিবিদ্ধ নেতাকর্মী এবং গোয়েন্দা নজরদারির মধ্যেও তারা আন্দোলন চালিয়ে গেছে। আন্দোলন ব্যর্থ হলে দলের অস্তিত্বই সংকটে পড়তে পারত বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, এবি পার্টি এখন রাজনীতির দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করেছে। জনগণের আস্থা অর্জন এবং গণভিত্তিক ও ভোটের রাজনীতির মাধ্যমে দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবে।

সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসান, মো. আলতাফ হোসাইন, যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুলসহ কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত