সোমবার, ১৩ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মরদেহের পরিচয় নিশ্চিত করতে চলছে তদন্ত

খুলনায় বাড়ির উঠানে পুঁতে রাখা মরদেহ উদ্ধার স্বামী - স্ত্রী আটক

ছবি : চেকপোস্ট

খুলনা নগরীর হরিনটানা থানার রেলব্রিজ বুলু ওয়েল আবাসিক এলাকায় একটি বাড়ির সামনের উঠান থেকে মাটিচাপা দেওয়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুনকে আটক করেছে পুলিশ।

আটক মুরাদ মোল্লা নগরীর রায়েরমহল এলাকার মুনসুরের ছেলে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, উদ্ধার হওয়া মরদেহটি প্রায় তিন মাস আগে নিখোঁজ হওয়া ইজিবাইকচালক মারুফ মোল্লার হতে পারে। তবে মরদেহের পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।

পুলিশ জানায়, নিহত বলে ধারণা করা মারুফ পেশায় ইজিবাইকচালক ছিলেন। অভিযোগ রয়েছে, তার মৃত্যুর পর ইজিবাইকটি খুলে বিভিন্ন অংশ বিক্রি করে দেয় আটক দম্পতি। স্থানীয় বাসিন্দাদের দাবি, মারুফ ফাল্গুনী খাতুনের প্রথম স্বামী ছিলেন। তবে এ বিষয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

হরিনটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। সোমবার সকালে মুরাদ মোল্লা স্ত্রীকে মারধর করলে ফাল্গুনী থানায় গিয়ে অভিযোগ করেন। একই সঙ্গে তিনি পুলিশকে একটি হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য দেন।

ওসি জানান, ফাল্গুনীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দম্পতিকে আটক করে। পরে তাদের দেখানো স্থান অনুযায়ী বাড়ির উঠানে মাটি খুঁড়ে একটি মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, এটি তিন মাস আগে নিখোঁজ হওয়া মারুফের মরদেহ হতে পারে। তবে পরিচয় শনাক্ত, মৃত্যুর কারণ এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

#খুলনা_সংবাদ #হত্যাকাণ্ড #পুলিশতদন্ত

চেকপোস্ট

সোমবার, ১৩ জুলাই ২০২৬

খুলনায় বাড়ির উঠানে পুঁতে রাখা মরদেহ উদ্ধার স্বামী - স্ত্রী আটক

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

খুলনা নগরীর হরিনটানা থানার রেলব্রিজ বুলু ওয়েল আবাসিক এলাকায় একটি বাড়ির সামনের উঠান থেকে মাটিচাপা দেওয়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুনকে আটক করেছে পুলিশ।

আটক মুরাদ মোল্লা নগরীর রায়েরমহল এলাকার মুনসুরের ছেলে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, উদ্ধার হওয়া মরদেহটি প্রায় তিন মাস আগে নিখোঁজ হওয়া ইজিবাইকচালক মারুফ মোল্লার হতে পারে। তবে মরদেহের পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।

পুলিশ জানায়, নিহত বলে ধারণা করা মারুফ পেশায় ইজিবাইকচালক ছিলেন। অভিযোগ রয়েছে, তার মৃত্যুর পর ইজিবাইকটি খুলে বিভিন্ন অংশ বিক্রি করে দেয় আটক দম্পতি। স্থানীয় বাসিন্দাদের দাবি, মারুফ ফাল্গুনী খাতুনের প্রথম স্বামী ছিলেন। তবে এ বিষয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

হরিনটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। সোমবার সকালে মুরাদ মোল্লা স্ত্রীকে মারধর করলে ফাল্গুনী থানায় গিয়ে অভিযোগ করেন। একই সঙ্গে তিনি পুলিশকে একটি হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য দেন।

ওসি জানান, ফাল্গুনীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দম্পতিকে আটক করে। পরে তাদের দেখানো স্থান অনুযায়ী বাড়ির উঠানে মাটি খুঁড়ে একটি মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, এটি তিন মাস আগে নিখোঁজ হওয়া মারুফের মরদেহ হতে পারে। তবে পরিচয় শনাক্ত, মৃত্যুর কারণ এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত