জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তাদের বিরুদ্ধে কড়া অবস্থানের ঘোষণা দিয়েছে পাবনা জেলা বিএনপি। দলটির দাবি, বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা না চাইলে পাবনায় যেকোনো সভা-সমাবেশে দুই নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে পাবনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন জেলা বিএনপির নেতারা।
লিখিত বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন, গত ৯ জুলাই এনসিপির রাজনৈতিক সফরে পাবনা সদর ও চাটমোহরে অনুষ্ঠিত বিভিন্ন সভা-সমাবেশে অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, এসব বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার ও মানবিক মূল্যবোধের পরিপন্থি।
তিনি আরও বলেন, শামছুর রহমান শিমুল বিশ্বাসের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে পাবনার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় পাবনার জনগণ ভবিষ্যতে জেলার যেকোনো রাজনৈতিক কর্মসূচিতে সারজিস আলম ও সারওয়ার তুষারকে অবাঞ্ছিত ঘোষণা করবে।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মাকসুদ খন্দকার আরও অভিযোগ করেন, এনসিপির কয়েকজন নেতার বক্তব্যের সঙ্গে জামায়াতের বক্তব্যের মিল রয়েছে। তার ভাষায়, দুই দলের বক্তব্য ও ভাষার মধ্যে সাদৃশ্য রয়েছে, যা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, আব্দুল মান্নান মাস্টার, আনিসুল হক বাবু, নুর মোহাম্মদ মাসুম বগা, আবু ওবায়দা সেখ তুহিন, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জুসহ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১০ জুলাই নাটোরে এক পদযাত্রা কর্মসূচিতে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার অভিযোগ করেন, অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস ২০২৪ সালের ৪ আগস্ট পাবনায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত কয়েকজন আওয়ামী লীগ নেতাকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। বিএনপি সেই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে।

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬