বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

গোমস্তাপুরে ঘরের দরজা ভেঙে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিজ ঘর থেকে ফারজানা খাতুন (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আলিনগর ইউনিয়নের নাদেরাবাদ গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত ফারজানা ওই গ্রামের মো. বাবলু ও মোছা. পারুল বেগমের মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যদের সঙ্গে নাশতা করার পর ফারজানা বাড়িতে একা ছিল। এ সময় তার বাবা-মা কাজের প্রয়োজনে বাইরে যান। পরে তারা বাড়িতে ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান।অনেক ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় ফারজানাকে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে নামানো হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।খবর পেয়ে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদনসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। কিশোরীর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

গোমস্তাপুরে ঘরের দরজা ভেঙে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার