মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নাগরিক দায়িত্বের আহ্বান

নারী-শিশু নির্যাতনে মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অপরাধের ধরন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি, এমনকি মৃত্যুদণ্ডের বিধানও কার্যকর করা হচ্ছে।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ভুক্তভোগীরা যেন দ্রুত ন্যায়বিচার পান এবং অপরাধীরা কঠোর শাস্তির আওতায় আসে, সে বিষয়ে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে।

তিনি বলেন, প্রায় ২০ কোটি মানুষের দেশে উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। একটি সুন্দর, শৃঙ্খলাবদ্ধ ও উন্নত সমাজ গঠনে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নিজেদের আচরণে পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, যেখানে-সেখানে ময়লা ফেলা বা নিয়মশৃঙ্খলা না মানলে কাঙ্ক্ষিত সমাজ তৈরি সম্ভব নয়। পরিবর্তনের শুরু হতে হবে ব্যক্তি পর্যায় থেকেই।

মাদককে বড় সামাজিক সমস্যা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, মাদক নির্মূলে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কঠোর আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে।

এ সময় তিনি ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ৬০০ শয্যায় উন্নীত হওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, পর্যায়ক্রমে হাসপাতালের অবকাঠামো, চিকিৎসাসেবা ও জনবল সংকট সমাধানে কাজ করা হবে।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং রোগীদের উন্নত সেবা নিশ্চিত করে হাসপাতালটিকে আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত করার লক্ষ্য রয়েছে।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েলসহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#মির্জা_ফখরুল #ঠাকুরগাঁও_সংবাদ #নারী_শিশু_সুরক্ষা

চেকপোস্ট

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

নারী-শিশু নির্যাতনে মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অপরাধের ধরন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি, এমনকি মৃত্যুদণ্ডের বিধানও কার্যকর করা হচ্ছে।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ভুক্তভোগীরা যেন দ্রুত ন্যায়বিচার পান এবং অপরাধীরা কঠোর শাস্তির আওতায় আসে, সে বিষয়ে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে।

তিনি বলেন, প্রায় ২০ কোটি মানুষের দেশে উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। একটি সুন্দর, শৃঙ্খলাবদ্ধ ও উন্নত সমাজ গঠনে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নিজেদের আচরণে পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, যেখানে-সেখানে ময়লা ফেলা বা নিয়মশৃঙ্খলা না মানলে কাঙ্ক্ষিত সমাজ তৈরি সম্ভব নয়। পরিবর্তনের শুরু হতে হবে ব্যক্তি পর্যায় থেকেই।

মাদককে বড় সামাজিক সমস্যা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, মাদক নির্মূলে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কঠোর আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে।

এ সময় তিনি ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ৬০০ শয্যায় উন্নীত হওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, পর্যায়ক্রমে হাসপাতালের অবকাঠামো, চিকিৎসাসেবা ও জনবল সংকট সমাধানে কাজ করা হবে।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং রোগীদের উন্নত সেবা নিশ্চিত করে হাসপাতালটিকে আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত করার লক্ষ্য রয়েছে।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েলসহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত