বুধবার, ০৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

উপহার পেয়ে আবেগাপ্লুত আব্দুস সালাম

ধানের শীষ হাতে নীরব শুভেচ্ছা; নিরাপত্তাকর্মী আব্দুস সালামকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

ছবি : চেকপোস্ট

বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজধানীর রমনা এলাকায় একটি ব্যাংকের এটিএম বুথে কর্মরত নিরাপত্তাকর্মী আব্দুস সালামের প্রতি মানবিক উদ্যোগ নিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে তারেক রহমানের পক্ষ থেকে অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন রমনা এলাকায় গিয়ে আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁর হাতে একটি উপহার তুলে দেওয়া হয়। পাশাপাশি তাঁর শারীরিক অবস্থা, চিকিৎসা এবং পরিবারের খোঁজখবর নেওয়া হয়।

বিএনপির দেওয়া তথ্য অনুযায়ী, আব্দুস সালাম প্রতিদিন ওই এলাকায় দায়িত্ব পালনকালে ধানের শীষ হাতে নীরবে শুভেচ্ছা জানাতেন। বিষয়টি তারেক রহমানের নজরে এলে তাঁর সম্পর্কে খোঁজখবর নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

জানা যায়, আব্দুস সালামের বাড়ি পাবনার নগরবাড়ি ঘাট এলাকায়। স্ট্রোকের কারণে গাড়িচালকের পেশা ছেড়ে বর্তমানে তিনি রাজধানীর একটি ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি নিয়মিত কর্মস্থলে দায়িত্ব পালন করে আসছেন।

উপহার পেয়ে আব্দুস সালাম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি কখনো ভাবেননি তাঁর শুভেচ্ছা জানানোর বিষয়টি তারেক রহমানের নজরে আসবে এবং তাঁর জন্য উপহার পাঠানো হবে।

তিনি আরও বলেন, তিনি তারেক রহমান ও তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে প্রতিদিন শুভেচ্ছা জানাতেন। তাঁর ভাষায়, উপহার পাওয়ার ঘটনাটি তাঁর জীবনের অন্যতম আনন্দের মুহূর্ত।

Image

#বিএনপি #তারেক_রহমান #আব্দুস_সালাম

চেকপোস্ট

বুধবার, ০৮ জুলাই ২০২৬

ধানের শীষ হাতে নীরব শুভেচ্ছা; নিরাপত্তাকর্মী আব্দুস সালামকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজধানীর রমনা এলাকায় একটি ব্যাংকের এটিএম বুথে কর্মরত নিরাপত্তাকর্মী আব্দুস সালামের প্রতি মানবিক উদ্যোগ নিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে তারেক রহমানের পক্ষ থেকে অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন রমনা এলাকায় গিয়ে আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁর হাতে একটি উপহার তুলে দেওয়া হয়। পাশাপাশি তাঁর শারীরিক অবস্থা, চিকিৎসা এবং পরিবারের খোঁজখবর নেওয়া হয়।

বিএনপির দেওয়া তথ্য অনুযায়ী, আব্দুস সালাম প্রতিদিন ওই এলাকায় দায়িত্ব পালনকালে ধানের শীষ হাতে নীরবে শুভেচ্ছা জানাতেন। বিষয়টি তারেক রহমানের নজরে এলে তাঁর সম্পর্কে খোঁজখবর নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

জানা যায়, আব্দুস সালামের বাড়ি পাবনার নগরবাড়ি ঘাট এলাকায়। স্ট্রোকের কারণে গাড়িচালকের পেশা ছেড়ে বর্তমানে তিনি রাজধানীর একটি ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি নিয়মিত কর্মস্থলে দায়িত্ব পালন করে আসছেন।

উপহার পেয়ে আব্দুস সালাম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি কখনো ভাবেননি তাঁর শুভেচ্ছা জানানোর বিষয়টি তারেক রহমানের নজরে আসবে এবং তাঁর জন্য উপহার পাঠানো হবে।

তিনি আরও বলেন, তিনি তারেক রহমান ও তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে প্রতিদিন শুভেচ্ছা জানাতেন। তাঁর ভাষায়, উপহার পাওয়ার ঘটনাটি তাঁর জীবনের অন্যতম আনন্দের মুহূর্ত।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত