শনিবার, ০৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

কর্মসূচিতে জেলাজুড়ে বিক্ষোভ-মিছিল

চাঁপাইনবাবগঞ্জে টোলমুক্তি ইস্যুতে বিক্ষোভ, মিছিল উত্তপ্ত রাজনীতি

ছবি : চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহীউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলমুক্ত করার দাবিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আন্দোলনের সময় মহাসড়ক অবরোধ ও জনদুর্ভোগ তৈরি এবং রাজনৈতিক স্লোগান দেওয়ার অভিযোগে পাল্টা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

শনিবার (৪ জুলাই) সকালে শহরের জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে তিন সংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে নেতারা অভিযোগ করেন, টোলমুক্তির দাবির আড়ালে মহাসড়ক অবরোধ করে সাধারণ মানুষের চলাচলে মারাত্মক ভোগান্তি সৃষ্টি করা হয়েছে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়েছে বলেও তারা দাবি করেন।

তারা আরও বলেন, রাজনৈতিক দাবির নামে জনদুর্ভোগ সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, গত ২ জুলাই বিকেলে টোলমুক্তির দাবিতে আন্দোলনকারীরা প্রায় ছয় ঘণ্টা সেতু এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়, যার মধ্যে প্রসূতি নারীও ছিলেন বলে জানা যায়।

#ছাত্রদল #বাংলাদেশ_রাজনীতি #বিএনপি #সেতু_আন্দোলন #টোল_ইস্যু

চেকপোস্ট

শনিবার, ০৪ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে টোলমুক্তি ইস্যুতে বিক্ষোভ, মিছিল উত্তপ্ত রাজনীতি

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহীউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলমুক্ত করার দাবিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আন্দোলনের সময় মহাসড়ক অবরোধ ও জনদুর্ভোগ তৈরি এবং রাজনৈতিক স্লোগান দেওয়ার অভিযোগে পাল্টা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

শনিবার (৪ জুলাই) সকালে শহরের জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে তিন সংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে নেতারা অভিযোগ করেন, টোলমুক্তির দাবির আড়ালে মহাসড়ক অবরোধ করে সাধারণ মানুষের চলাচলে মারাত্মক ভোগান্তি সৃষ্টি করা হয়েছে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়েছে বলেও তারা দাবি করেন।

তারা আরও বলেন, রাজনৈতিক দাবির নামে জনদুর্ভোগ সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, গত ২ জুলাই বিকেলে টোলমুক্তির দাবিতে আন্দোলনকারীরা প্রায় ছয় ঘণ্টা সেতু এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়, যার মধ্যে প্রসূতি নারীও ছিলেন বলে জানা যায়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত