বুধবার, ০৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা

ঢাকা-১৫ উন্নয়নে সমন্বয় সভা, জনদুর্ভোগ কমাতে দ্রুত পদক্ষেপের সিদ্ধান্ত

ছবি : চেকপোস্ট

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাকা-১৫ নির্বাচনী এলাকার উন্নয়ন এবং নাগরিক সমস্যার সমাধান নিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এমপির সঙ্গে সংসদ ভবনে তাঁর কার্যালয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুলাই ২০২৬) অনুষ্ঠিত এ সভায় এলাকার রাস্তা, ড্রেন ও ফুটপাতের সংস্কার ও পুনর্নির্মাণ, গ্যাস, বিদ্যুৎ ও সুপেয় পানি সরবরাহ, আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

আলোচনা সভায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি উপস্থিত ছিলেন।

এ ছাড়া সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহিদুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হক, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুল আউয়াল, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান প্রকৌশলী মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (মিরপুর সার্কেল) মোস্তাক সরকার, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মহাব্যবস্থাপক প্রকৌশলী রবিউল ইসলাম এবং ডেসকোর নির্বাহী পরিচালক প্রকৌশলী রাশিদুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা ঢাকা-১৫ আসনের নাগরিক সেবা আরও কার্যকর ও উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তবায়ন ত্বরান্বিত করতে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

#উন্নয়ন #ঢাকা১৫ #সমন্বয়_সভা

চেকপোস্ট

বুধবার, ০৮ জুলাই ২০২৬

ঢাকা-১৫ উন্নয়নে সমন্বয় সভা, জনদুর্ভোগ কমাতে দ্রুত পদক্ষেপের সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত