বুধবার, ০৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

শান্তি বিনির্মাণে সহযোগিতা নিয়ে বৈঠক

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক সহায়তার আহ্বান

ছবি : চেকপোস্ট

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি বিনির্মাণবিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল রোজমেরি এ. ডি-কার্লোর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে বিশ্ব শান্তিরক্ষা, শান্তি বিনির্মাণ এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ব শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণে বাংলাদেশের অগ্রাধিকারমূলক ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসইভাবে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ও কার্যকর সহযোগিতার আহ্বান জানান।

রোজমেরি এ. ডি-কার্লো জাতিসংঘে বাংলাদেশের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। তিনি আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের ধারাবাহিক অবদানকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেন।

#স্বরাষ্ট্রমন্ত্রী #জাতিসংঘ #রোহিঙ্গা

চেকপোস্ট

বুধবার, ০৮ জুলাই ২০২৬

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক সহায়তার আহ্বান

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি বিনির্মাণবিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল রোজমেরি এ. ডি-কার্লোর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে বিশ্ব শান্তিরক্ষা, শান্তি বিনির্মাণ এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ব শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণে বাংলাদেশের অগ্রাধিকারমূলক ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসইভাবে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ও কার্যকর সহযোগিতার আহ্বান জানান।

রোজমেরি এ. ডি-কার্লো জাতিসংঘে বাংলাদেশের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। তিনি আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের ধারাবাহিক অবদানকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত