জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দিনাজপুরে গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য, দিনাজপুর জেলা শাখা।
শনিবার (৪ জুলাই) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা ও শহর থেকে আগত নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি শহরের সিএমবি মোড়সংলগ্ন বড় মাঠ থেকে শুরু হয়ে হাসপাতাল মোড়, মুন্সিপাড়া, মডার্ন মোড়, লিলির মোড় হয়ে বাহাদুরবাজার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের গণরায় কার্যকর করা, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গণমিছিলে নেতৃত্ব দেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ, শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন, শহর সেক্রেটারি কামরুল হাসান রাসেল, জেলা জাগপা নেতা ইমরুল কায়েস রুপম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক একরামুল হক আবিরসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং শহরের বিভিন্ন এলাকায় জনসাধারণের উপস্থিতি লক্ষ্য করা যায়।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬