বুধবার, ২২ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ভেজাল পণ্য ও অনিয়মের প্রমাণ

জগন্নাথপুরে নকল পণ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জের জগন্নাথপুরে নকল পণ্য বিক্রি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

সোমবার (২১ জুলাই) দুপুরে জগন্নাথপুর পৌর এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নকল পণ্য বিক্রি, খাদ্যপণ্যে নির্ধারিত মান বজায় না রাখা এবং মোড়কজাত পণ্যের বিধি লঙ্ঘনসহ ভোক্তা অধিকারবিরোধী নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় অপরাধ প্রমাণিত হওয়ায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে মেসার্স মাহী ট্রেডার্সকে ৫০ হাজার টাকা এবং মেসার্স কলি স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, বাজারে ভেজাল, নকল ও নিম্নমানের পণ্য বিক্রি বন্ধে নিয়মিত তদারকি করা হচ্ছে। ভোক্তাদের অধিকার সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যৌথ এ অভিযানে র‌্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের সদস্যদের পাশাপাশি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারাও অংশ নেন।

#ভোক্তাঅধিকার #র‌্যাবঅভিযান #জগন্নাথপুর #ভোক্তাঅধিকার

চেকপোস্ট

বুধবার, ২২ জুলাই ২০২৬

জগন্নাথপুরে নকল পণ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সুনামগঞ্জের জগন্নাথপুরে নকল পণ্য বিক্রি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

সোমবার (২১ জুলাই) দুপুরে জগন্নাথপুর পৌর এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নকল পণ্য বিক্রি, খাদ্যপণ্যে নির্ধারিত মান বজায় না রাখা এবং মোড়কজাত পণ্যের বিধি লঙ্ঘনসহ ভোক্তা অধিকারবিরোধী নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় অপরাধ প্রমাণিত হওয়ায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে মেসার্স মাহী ট্রেডার্সকে ৫০ হাজার টাকা এবং মেসার্স কলি স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, বাজারে ভেজাল, নকল ও নিম্নমানের পণ্য বিক্রি বন্ধে নিয়মিত তদারকি করা হচ্ছে। ভোক্তাদের অধিকার সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যৌথ এ অভিযানে র‌্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের সদস্যদের পাশাপাশি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারাও অংশ নেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত