বুধবার, ২২ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পরিবেশ রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা

ছাতকে বনভূমি রক্ষায় এমপির কঠোর নির্দেশ, বন্ধ হবে অবৈধ বালু উত্তোলন

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জের ছাতক উপজেলার সংরক্ষিত বনভূমি রক্ষা, অবৈধ বালু উত্তোলন বন্ধ ও পরিবেশ সংরক্ষণে সংশ্লিষ্ট প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে বনাঞ্চল পরিদর্শন করেছেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বিকেলে তিনি ছাতক উপজেলার বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল ও বাগান এলাকা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিউদ্দিন, সুনামগঞ্জ বন বিভাগের রেঞ্জ অফিসার মো. রিয়াজ উদ্দিন, ছাতক থানার ইন্সপেক্টর (তদন্ত) ঝলক মোহন, ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেনসহ বন বিভাগ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শনকালে সংসদ সদস্য বনাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং বন বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে বন সংরক্ষণ, বৃক্ষরোপণ, বাগানের রক্ষণাবেক্ষণ ও সরকারি সম্পদ সুরক্ষার বিষয়ে বিস্তারিত তথ্য নেন।

এ সময় তিনি সংরক্ষিত বনভূমিতে অবৈধ অনুপ্রবেশ, দখল এবং বনজ সম্পদ ধ্বংসের বিষয়েও আলোচনা করেন। পাশাপাশি বনভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন সম্পূর্ণ বন্ধে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন।

এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, “সংরক্ষিত বনভূমি রক্ষা করা সরকারের অগ্রাধিকার। কোনোভাবেই বনভূমি ধ্বংস বা অবৈধ বালু উত্তোলনের সুযোগ দেওয়া হবে না। এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি বনভূমির সীমানা চিহ্নিত করতে বাঁশের বেড়া নির্মাণ, ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত নজরদারি এবং বন বিভাগ, নৌ পুলিশ, থানা পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানান, বনভূমি থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে পরিবেশবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, সংরক্ষিত বনভূমি রক্ষায় প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। অবৈধ বালু উত্তোলন, দখল ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা আশা করছেন, প্রশাসন, বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগে ছাতকের সংরক্ষিত বনভূমি রক্ষা এবং পরিবেশ সংরক্ষণ কার্যক্রম আরও জোরদার হবে।

#ছাতক #সুনামগঞ্জ_সংবাদ #বনভূমি_রক্ষা

চেকপোস্ট

বুধবার, ২২ জুলাই ২০২৬

ছাতকে বনভূমি রক্ষায় এমপির কঠোর নির্দেশ, বন্ধ হবে অবৈধ বালু উত্তোলন

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত