রোববার, ১১ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

সুনামগঞ্জে নকল, অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সুনামগঞ্জে নকল, অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থানে যৌথভাবে অভিযান পরিচালনা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জের একটি দল।অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় নকল, অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে বড় মিয়া ভ্যারাইটিজ স্টোরের মালিককে ৪০ হাজার টাকা, লোকনাথ এন্টারপ্রাইজের মালিককে ১০ হাজার টাকা এবং শ্যাম সুন্দর ফুড স্টোরের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এতে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৭০ হাজার টাকা।এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তাদের ক্ষতিকর পণ্য থেকে সুরক্ষা দিতে এবং নকল, অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া জনসাধারণকে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রমও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সুনামগঞ্জে নকল, অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা