বুধবার, ২২ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

এক দিনে পানিতে ডুবে ৬ শিশুর মৃত্যু, তিন জেলায় শোক

প্রতীকী ছবি

দেশের তিন জেলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে ছয় শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) মাগুরা, বগুড়া ও কক্সবাজারে এসব দুর্ঘটনা ঘটে।

এর মধ্যে বগুড়ার কাহালু উপজেলায় দুই ভাই-বোনসহ তিন শিশু, মাগুরার মহম্মদপুরে বোনকে বাঁচাতে গিয়ে দুই শিশু এবং কক্সবাজারের কুতুবদিয়ায় এক শিশুর মৃত্যু হয়েছে।

বগুড়া

বগুড়ার কাহালু উপজেলার ভালতা আদর্শ গুচ্ছগ্রামের একটি পুকুরে ডুবে দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলো—গুচ্ছগ্রামের বাসিন্দা মো. ফারুকের ছেলে ফাহিম (৮), মেয়ে সুরাইয়া খাতুন (৬) এবং প্রতিবেশী রাশেদুল ইসলামের ছেলে জাকিরুল ইসলাম (৬)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে তিন শিশু পুকুরে খেলতে নামে। সাঁতার না জানায় একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা জাকিরুল ও সুরাইয়ার মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ফাহিমের মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, ফাহিম ও সুরাইয়ার বাবা-মা জীবিকার কারণে দিনের বেশির ভাগ সময় বাইরে থাকেন। তারা নানির কাছে থাকত।

মাগুরা

মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে ছোট বোনকে বাঁচাতে গিয়ে বড় বোনসহ দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলো—মৌশা গ্রামের আমিনুর রহমানের মেয়ে রাফিয়া (৩) এবং তার ভাই আলিনুরের মেয়ে রাইসা (২)।

স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশের পুকুরে দুর্ঘটনাটি ঘটে। ছোট বোন পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে বড় শিশুটিও পানিতে ডুবে যায়।

এদিকে, কক্সবাজারের কুতুবদিয়াতেও একই দিনে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

এক দিনে একাধিক শিশুর এমন করুণ মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নেমে এসেছে শোকের ছায়া।

#বাংলাদেশসংবাদ #শিশুমৃত্যু #শিশুমৃত্যু #পানিতে_ডুবে_মৃত্যু

চেকপোস্ট

বুধবার, ২২ জুলাই ২০২৬

এক দিনে পানিতে ডুবে ৬ শিশুর মৃত্যু, তিন জেলায় শোক

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

দেশের তিন জেলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে ছয় শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) মাগুরা, বগুড়া ও কক্সবাজারে এসব দুর্ঘটনা ঘটে।

এর মধ্যে বগুড়ার কাহালু উপজেলায় দুই ভাই-বোনসহ তিন শিশু, মাগুরার মহম্মদপুরে বোনকে বাঁচাতে গিয়ে দুই শিশু এবং কক্সবাজারের কুতুবদিয়ায় এক শিশুর মৃত্যু হয়েছে।

বগুড়া

বগুড়ার কাহালু উপজেলার ভালতা আদর্শ গুচ্ছগ্রামের একটি পুকুরে ডুবে দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলো—গুচ্ছগ্রামের বাসিন্দা মো. ফারুকের ছেলে ফাহিম (৮), মেয়ে সুরাইয়া খাতুন (৬) এবং প্রতিবেশী রাশেদুল ইসলামের ছেলে জাকিরুল ইসলাম (৬)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে তিন শিশু পুকুরে খেলতে নামে। সাঁতার না জানায় একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা জাকিরুল ও সুরাইয়ার মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ফাহিমের মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, ফাহিম ও সুরাইয়ার বাবা-মা জীবিকার কারণে দিনের বেশির ভাগ সময় বাইরে থাকেন। তারা নানির কাছে থাকত।

মাগুরা

মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে ছোট বোনকে বাঁচাতে গিয়ে বড় বোনসহ দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলো—মৌশা গ্রামের আমিনুর রহমানের মেয়ে রাফিয়া (৩) এবং তার ভাই আলিনুরের মেয়ে রাইসা (২)।

স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশের পুকুরে দুর্ঘটনাটি ঘটে। ছোট বোন পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে বড় শিশুটিও পানিতে ডুবে যায়।

এদিকে, কক্সবাজারের কুতুবদিয়াতেও একই দিনে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

এক দিনে একাধিক শিশুর এমন করুণ মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নেমে এসেছে শোকের ছায়া।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত