বুধবার, ২২ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কাভার্ড ভ্যানসহ বনজ সম্পদ উদ্ধার

বিজিবির অভিযানে মাধবপুরে ৬০ লাখ টাকার গর্জন কাঠ জব্দ, পালাল চালক

ছবি : চেকপোস্ট

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ গর্জন কাঠ ও একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ চলাকালে বনজ সম্পদ রক্ষা ও অবৈধ কাঠ পাচার প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মাধবপুরের জগদীশপুর এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় কাঠবোঝাই একটি কাভার্ড ভ্যান চেকপোস্টে আসলে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ি রেখে পালিয়ে যান।

পরে স্থানীয়দের সহযোগিতায় কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ গর্জন কাঠ জব্দ করা হয়। বিজিবির প্রাথমিক হিসাব অনুযায়ী, জব্দকৃত কাঠ ও গাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।

পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে জব্দকৃত বনজ সম্পদ সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সংরক্ষিত বনাঞ্চল রক্ষায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সাতছড়ি, রেমা-কালেঙ্গাসহ সংরক্ষিত বনাঞ্চল সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জের ডেপুটি রেঞ্জার মো. মোবারক হোসেন জানান, জব্দকৃত গর্জন কাঠ গ্রহণ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে বন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, অবৈধভাবে বনজ সম্পদ আহরণ ও পাচার পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি। সংরক্ষিত বন রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় বনজ সম্পদ পাচার ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

#মাধবপুর #বিজিবি_অভিযান #মাধবপুর #বিজিবি_অভিযান #বনজ_সম্পদ_রক্ষা

চেকপোস্ট

বুধবার, ২২ জুলাই ২০২৬

বিজিবির অভিযানে মাধবপুরে ৬০ লাখ টাকার গর্জন কাঠ জব্দ, পালাল চালক

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ গর্জন কাঠ ও একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ চলাকালে বনজ সম্পদ রক্ষা ও অবৈধ কাঠ পাচার প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মাধবপুরের জগদীশপুর এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় কাঠবোঝাই একটি কাভার্ড ভ্যান চেকপোস্টে আসলে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ি রেখে পালিয়ে যান।

পরে স্থানীয়দের সহযোগিতায় কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ গর্জন কাঠ জব্দ করা হয়। বিজিবির প্রাথমিক হিসাব অনুযায়ী, জব্দকৃত কাঠ ও গাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।

পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে জব্দকৃত বনজ সম্পদ সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সংরক্ষিত বনাঞ্চল রক্ষায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সাতছড়ি, রেমা-কালেঙ্গাসহ সংরক্ষিত বনাঞ্চল সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জের ডেপুটি রেঞ্জার মো. মোবারক হোসেন জানান, জব্দকৃত গর্জন কাঠ গ্রহণ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে বন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, অবৈধভাবে বনজ সম্পদ আহরণ ও পাচার পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি। সংরক্ষিত বন রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় বনজ সম্পদ পাচার ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত