রোববার, ১২ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

স্মারকলিপির পরই দ্রুত মাঠে প্রশাসন

শায়েস্তাগঞ্জে সরকারি রাস্তা দখল উচ্ছেদে প্রশাসনের আল্টিমেটাম

ছবি: চেকপোস্ট

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার উবাহাটা মৌজায় সরকারি রাস্তার প্রবেশমুখে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে সরব হয়েছে স্থানীয় এলাকাবাসী।

গতকাল এলাকাবাসী আরএস ২৩৭ দাগের ওই সরকারি রাস্তার প্রবেশমুখে থাকা অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন। তাদের অভিযোগ, এসব স্থাপনার কারণে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে এবং জনদুর্ভোগ বাড়ছে।

এরই প্রেক্ষিতে আজ ২৩ জুন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টদের আগামী এক সপ্তাহের মধ্যে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি রাস্তা উন্মুক্ত করার কঠোর নির্দেশ দেন।

এসময় স্থানীয় যুবসমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

তবে নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ বাস্তবায়ন না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে প্রশাসন।

Image

#হবিগঞ্জ #শায়েস্তাগঞ্জ #অবৈধ_স্থাপনা

চেকপোস্ট

রোববার, ১২ জুলাই ২০২৬

শায়েস্তাগঞ্জে সরকারি রাস্তা দখল উচ্ছেদে প্রশাসনের আল্টিমেটাম

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার উবাহাটা মৌজায় সরকারি রাস্তার প্রবেশমুখে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে সরব হয়েছে স্থানীয় এলাকাবাসী।

গতকাল এলাকাবাসী আরএস ২৩৭ দাগের ওই সরকারি রাস্তার প্রবেশমুখে থাকা অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন। তাদের অভিযোগ, এসব স্থাপনার কারণে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে এবং জনদুর্ভোগ বাড়ছে।

এরই প্রেক্ষিতে আজ ২৩ জুন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টদের আগামী এক সপ্তাহের মধ্যে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি রাস্তা উন্মুক্ত করার কঠোর নির্দেশ দেন।

এসময় স্থানীয় যুবসমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

তবে নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ বাস্তবায়ন না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে প্রশাসন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত