সোমবার, ৩১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

জগন্নাথপুরে মিরান শাহ (রহ.) হাফিজিয়া মাদ্রাসায় ফ্রান্সপ্রবাসীর অনুদান

শায়েস্তাগঞ্জের জগন্নাথপুর মহলুল এলাকায় হযরত মিরান শাহ (রহ.) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ-যুবক, শিক্ষক ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে মাদ্রাসার উন্নয়ন ও দ্বীনি শিক্ষার প্রসারে অনুদান দিয়েছেন এলাকার কৃতী সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও ফ্রান্সপ্রবাসী বদরুল আলম তালুকদার।মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের সুবিধার্থে তিনি ১০ বান টিন ও ৫টি বিশুদ্ধ পানি ফিল্টার প্রদান করেন।মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, দ্বীনি শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের কল্যাণে বদরুল আলম তালুকদারের এ সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর এই মহৎ উদ্যোগের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক মোবারকবাদ জানানো হয়।অনুষ্ঠান শেষে সমাজসেবা ও দ্বীনি শিক্ষার প্রসারে অবদানের স্বীকৃতিস্বরূপ বদরুল আলম তালুকদারকে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। এ সময় তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে দোয়া করা হয়। একই সঙ্গে মহান আল্লাহ তাঁর দান কবুল ও মঞ্জুর করুন—এ প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সবাই।

জগন্নাথপুরে মিরান শাহ (রহ.) হাফিজিয়া মাদ্রাসায় ফ্রান্সপ্রবাসীর অনুদান