বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অভিযানে মিলল চোরাই ভারতীয় পণ্য

কুড়িগ্রামে বাঁশঝাড়ে মিলল ভারতীয় পণ্য, উদ্ধার সাড়ে ৪ লাখ টাকার চোরাই মাল

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সীমান্তবর্তী ধনিরামপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ভারতীয় প্যান্ট পিস ও জিরা উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বুধবার (৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।

পুলিশ জানায়, মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে কচাকাটা ইউনিয়নের চর ধনিরামপুর গ্রামের নদীসংলগ্ন একটি বাঁশঝাড়ে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাসের নেতৃত্বে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মো. খয়বর আলীর বাড়ির পেছনের নদীসংলগ্ন বাঁশঝাড়ে ভারত থেকে চোরাইপথে আনা পণ্য মজুদের তথ্য পায় পুলিশ। পরে নৌকাযোগে ঘটনাস্থলে পৌঁছালে চোরাকারবারিরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়।

পরে তল্লাশি চালিয়ে বস্তাগুলো থেকে প্রায় ৯৫০ মিটার ভারতীয় বিমল ব্র্যান্ডের প্যান্ট পিস উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া উদ্ধার করা হয় প্রায় ৬০ কেজি ভারতীয় জিরা, যার মূল্য প্রায় ৩৬ হাজার টাকা।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, উদ্ধার হওয়া পণ্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

#কুড়িগ্রাম_সংবাদ #চোরাচালানবিরোধীঅভিযান #ভারতীয়পণ্যউদ্ধার

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

কুড়িগ্রামে বাঁশঝাড়ে মিলল ভারতীয় পণ্য, উদ্ধার সাড়ে ৪ লাখ টাকার চোরাই মাল

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সীমান্তবর্তী ধনিরামপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ভারতীয় প্যান্ট পিস ও জিরা উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বুধবার (৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।

পুলিশ জানায়, মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে কচাকাটা ইউনিয়নের চর ধনিরামপুর গ্রামের নদীসংলগ্ন একটি বাঁশঝাড়ে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাসের নেতৃত্বে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মো. খয়বর আলীর বাড়ির পেছনের নদীসংলগ্ন বাঁশঝাড়ে ভারত থেকে চোরাইপথে আনা পণ্য মজুদের তথ্য পায় পুলিশ। পরে নৌকাযোগে ঘটনাস্থলে পৌঁছালে চোরাকারবারিরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়।

পরে তল্লাশি চালিয়ে বস্তাগুলো থেকে প্রায় ৯৫০ মিটার ভারতীয় বিমল ব্র্যান্ডের প্যান্ট পিস উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া উদ্ধার করা হয় প্রায় ৬০ কেজি ভারতীয় জিরা, যার মূল্য প্রায় ৩৬ হাজার টাকা।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, উদ্ধার হওয়া পণ্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত