বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

কুড়িগ্রাম সীমান্তে ৩৫ লাখ টাকার চোরাচালান জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে প্রায় ৩৫ লাখ ৯৮ হাজার ৫৪০ টাকা মূল্যের মাদক, গবাদিপশু ও বিভিন্ন ভারতীয় পণ্য আটক করা হয়।বিজিবি সূত্র জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর আভিযানিক দল সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও মাদক নির্মূলে চলমান কঠোর নজরদারির অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়।বিজিবি আরও জানায়, সীমান্ত সুরক্ষা জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে জিরো টলারেন্স নীতির আওতায় নিয়মিত অভিযান চলমান রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা দায়িত্বশীলভাবে কাজ করে যাচ্ছেন। ২২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবির কঠোর অবস্থান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কুড়িগ্রাম সীমান্তে ৩৫ লাখ টাকার চোরাচালান জব্দ