থাইল্যান্ডের একটি ফুটবল মাঠে ভয়াবহ বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ২৪ বছর বয়সী ফুটবলার সফওয়ান আওয়ে। মর্মান্তিক এই ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন, যাদের মধ্যে একজন মালয়েশিয়ান ফুটবলারও রয়েছেন।
মঙ্গলবার (স্থানীয় সময়) বিকেল সাড়ে ৫টার দিকে দক্ষিণ থাইল্যান্ডের নারাথিওয়াত প্রদেশের শান্তিফাপ স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। সেখানে গোলক এফএ কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল স্যামকোল্টস ও আবু এক্স নং সিরিন।
পুলিশ জানায়, ম্যাচ শেষ হওয়ার পর শুরু হয় প্রবল বৃষ্টি। তখনও মাঠে ছিলেন কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তারা। এর মধ্যেই হঠাৎ মাঝমাঠে বজ্রপাত হয়। বিকট শব্দ ও তীব্র আলোর ঝলকানির পর মাঠে থাকা কয়েকজন মাটিতে পড়ে যান।
বজ্রপাতে গুরুতর আহত হন সফওয়ান আওয়ে। সতীর্থ ও জরুরি চিকিৎসাকর্মীরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
আহত ১২ জনকে সুঙ্গাই গোলক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন মালয়েশিয়ান ফুটবলার মোহাম্মদ আলিফ এজাহান জুলকিফলি, যিনি স্যামকোল্টস দলের হয়ে খেলছিলেন।
মাত্র কয়েক দিন আগেই থাই লিগ থ্রির ক্লাব ইয়ালা এফসিতে যোগ দিয়েছিলেন সফওয়ান। এর আগে পাত্তানি এফসির হয়ে ১৮ ম্যাচে ৭ গোল করে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই তরুণ ফুটবলার।
সফওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইয়ালা এফসি। তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে থাইল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬