জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই সনদের বাস্তবায়ন, রাষ্ট্রীয় সংস্কার, বিদ্যুৎ-গ্যাস সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জে গণমিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বুধবার (৫ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা কার্যালয়ের সামনে থেকে একটি গণমিছিল বের করা হয়। জেলা সভাপতি মহিব উদ্দীন আহমেদ সোহেলের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাইফুর রহমান মিলনায়তনের সামনে পথসভায় মিলিত হয়।
মহিব উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্যুৎ-গ্যাস সংকট এবং লোডশেডিংয়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। একই সঙ্গে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল বৈষম্যহীন, নিরাপদ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা। এ লক্ষ্য বাস্তবায়নে দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার কার্যকর করার আহ্বান জানান তারা।
পথসভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন।
অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬