বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

জনপ্রিয় এই অভিনেতাকে

৮ বছর পর বড় পর্দায় ফিরছেন আমিন খান

৮ বছর পর বড় পর্দায় ফিরছেন আমিন খান
চিত্রনায়ক আমিন খান।

দীর্ঘ আট বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন চিত্রনায়ক আমিন খান। প্রযোজক ও নির্মাতা এমডি ইকবালের আলোচিত সিনেমা ‘গুলশানের চামেলি’ দিয়ে নতুন করে সিনেমায় ফিরছেন তিনি।

শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নির্মাতা সিনেমাটির অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করেন।

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফেরা প্রসঙ্গে আমিন খান বলেন, অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে তার ভালো লাগছে। গল্প ও চরিত্র পছন্দ হওয়ায় এবার সিনেমাটিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তিনি জানান, এর আগে বেশ কিছু কাজের প্রস্তাব পেলেও নানা কারণে সেগুলো করা সম্ভব হয়নি। তবে ‘গুলশানের চামেলি’র গল্প ও অভিনয়শিল্পীদের সমন্বয় তাকে আকৃষ্ট করেছে।

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে ঘিরে নির্মিত হচ্ছে সিনেমাটি। গল্পের মূল কেন্দ্রে রয়েছে এক যৌনকর্মীর জীবনসংগ্রাম, যিনি কোনো অপরাধ না করেও ক্ষমতার নির্মমতার শিকার হন।

সিনেমাটিতে আমিন খানের পাশাপাশি অভিনয় করবেন মধুমিতা সরকার, রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, আশীষ খন্দকার ও মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।

নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী নভেম্বরে ‘গুলশানের চামেলি’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

#বাংলা_সিনেমা #গুলশানের_চামেলি #আমিন_খান

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

৮ বছর পর বড় পর্দায় ফিরছেন আমিন খান

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

দীর্ঘ আট বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন চিত্রনায়ক আমিন খান। প্রযোজক ও নির্মাতা এমডি ইকবালের আলোচিত সিনেমা ‘গুলশানের চামেলি’ দিয়ে নতুন করে সিনেমায় ফিরছেন তিনি।

শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নির্মাতা সিনেমাটির অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করেন।

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফেরা প্রসঙ্গে আমিন খান বলেন, অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে তার ভালো লাগছে। গল্প ও চরিত্র পছন্দ হওয়ায় এবার সিনেমাটিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তিনি জানান, এর আগে বেশ কিছু কাজের প্রস্তাব পেলেও নানা কারণে সেগুলো করা সম্ভব হয়নি। তবে ‘গুলশানের চামেলি’র গল্প ও অভিনয়শিল্পীদের সমন্বয় তাকে আকৃষ্ট করেছে।

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে ঘিরে নির্মিত হচ্ছে সিনেমাটি। গল্পের মূল কেন্দ্রে রয়েছে এক যৌনকর্মীর জীবনসংগ্রাম, যিনি কোনো অপরাধ না করেও ক্ষমতার নির্মমতার শিকার হন।

সিনেমাটিতে আমিন খানের পাশাপাশি অভিনয় করবেন মধুমিতা সরকার, রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, আশীষ খন্দকার ও মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।

নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী নভেম্বরে ‘গুলশানের চামেলি’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত