ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জাতির জন্য ত্যাগ-সংগ্রামের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তবে যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মানুষ জীবন দিয়েছে, তা এখনো পূরণ হয়নি।
তিনি বলেন, “আমরা বারবার জীবন দিয়েছি, পঙ্গুত্ব বরণ করেছি, আমাদের সন্তানরা এতিম হয়েছে, নারীরা বিধবা হয়েছে। কিন্তু যে উদ্দেশ্যে এই ত্যাগ, তা বাস্তবায়িত হয়নি। কারণ আমরা শৃগালের (শিয়াল) হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি।”
বুধবার (৫ আগস্ট) গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করীম বলেন, মানব রচিত তন্ত্র-মন্ত্রের মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ সম্ভব নয়। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ইসলামী আদর্শই একমাত্র সমাধান বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বৈষম্য দূর করা, নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সংখ্যালঘুদের শান্তি প্রতিষ্ঠায় ইসলাম একটি পরীক্ষিত পদ্ধতি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, জুলাইয়ের মাধ্যমে যে সুযোগ সৃষ্টি হয়েছিল, তা কাজে লাগাতে ইসলামের ভিত্তিতে একটি সমঝোতা হয়েছিল। কিন্তু সেই সম্ভাবনা তৈরি হওয়ার পর স্বার্থান্বেষী মহল ক্ষমতার লোভে আদর্শ থেকে সরে গিয়ে প্রচলিত পদ্ধতির দিকে ঝুঁকে পড়ে।
তিনি অভিযোগ করেন, এর ফলে বাংলাদেশে ইসলামের সম্ভাবনার পাশাপাশি দেশের মানুষের প্রত্যাশাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ ইসলামী আন্দোলনের সভাপতি শেখ ফজলুল করীম মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬