সোমবার, ১১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ছাঁটাই বন্ধ ও টিএ-ডিএ বৃদ্ধির দাবি

ঔষধ প্রতিনিধিদের বিক্ষোভ, চাকরি নিরাপত্তা ও শ্রম অধিকার নিশ্চিতের আহ্বান

ছবি: চেকপোস্ট

পেশার মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) আটোয়ারী উপজেলা শাখার উদ্যোগে সোমবার (১১ মে) সকালে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে ঔষধ কোম্পানির প্রতিনিধিরা একটি র‍্যালি বের করেন, যা উপজেলা পরিষদের সামনে গিয়ে মানববন্ধনে রূপ নেয়। এতে বিভিন্ন কোম্পানিতে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন এবং পেশাগত সমস্যার কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, কোনো কারণ ছাড়াই হুটহাট ছাঁটাই বন্ধ করতে হবে এবং রিপ্রেজেন্টেটিভদের শ্রম আইনের আওতায় এনে রাষ্ট্রীয় মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি টিএ-ডিএ বৃদ্ধি, অতিরিক্ত কাজের চাপ কমানো এবং কর্মঘণ্টা মানবিক করার দাবি জানান তারা।

তারা আরও বলেন, মাঠ পর্যায়ে কাজ করার সময় বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হয়, তাই সামাজিক ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। দাবি না মানা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বক্তারা।

কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধি ছাড়াও সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা সংহতি প্রকাশ করেন।

#মানববন্ধন #আটোয়ারী #ফারিয়া

চেকপোস্ট

সোমবার, ১১ মে ২০২৬

ঔষধ প্রতিনিধিদের বিক্ষোভ, চাকরি নিরাপত্তা ও শ্রম অধিকার নিশ্চিতের আহ্বান

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

পেশার মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) আটোয়ারী উপজেলা শাখার উদ্যোগে সোমবার (১১ মে) সকালে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে ঔষধ কোম্পানির প্রতিনিধিরা একটি র‍্যালি বের করেন, যা উপজেলা পরিষদের সামনে গিয়ে মানববন্ধনে রূপ নেয়। এতে বিভিন্ন কোম্পানিতে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন এবং পেশাগত সমস্যার কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, কোনো কারণ ছাড়াই হুটহাট ছাঁটাই বন্ধ করতে হবে এবং রিপ্রেজেন্টেটিভদের শ্রম আইনের আওতায় এনে রাষ্ট্রীয় মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি টিএ-ডিএ বৃদ্ধি, অতিরিক্ত কাজের চাপ কমানো এবং কর্মঘণ্টা মানবিক করার দাবি জানান তারা।

তারা আরও বলেন, মাঠ পর্যায়ে কাজ করার সময় বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হয়, তাই সামাজিক ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। দাবি না মানা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বক্তারা।

কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধি ছাড়াও সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা সংহতি প্রকাশ করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত