শনিবার, ২৫ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

রাষ্ট্রপতি গ্রহণ করলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদত্যাগ, চাপে বিজেপি?

পাঞ্জাবের বিজেপি নেতা রভনীত সিং বিট্টু। ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন পাঞ্জাবের বিজেপি নেতা রভনীত সিং বিট্টু।

শুক্রবার (২৪ জুলাই) তিনি নিজের পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাৎক্ষণিকভাবে বিট্টুর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ২০২৪ সাল থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য থাকা বিট্টু আগামী বছরের পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নতুনভাবে সংগঠনে মনোযোগ দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে গত জুন মাসে তার রাজ্যসভার মেয়াদ শেষ হয়। পদত্যাগের একদিন আগে বৃহস্পতিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে চিঠি দেন বিট্টু।

চিঠিতে তিনি রাজ্য সরকারের কাছে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বিশেষ করে রেল অবকাঠামো উন্নয়নের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প দীর্ঘদিন ধরে আটকে থাকায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।

বিট্টু জানান, এসব প্রকল্প দ্রুত শেষ হলে পাঞ্জাবের রেল যোগাযোগ উন্নত হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে, শিল্প খাত আরও শক্তিশালী হবে এবং যাত্রী ও পণ্য পরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।

#ভারতরাজনীতি #মোদিসরকার #রভনীতসিংবিট্টু

চেকপোস্ট

শনিবার, ২৫ জুলাই ২০২৬

ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদত্যাগ, চাপে বিজেপি?

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

ভারতের কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন পাঞ্জাবের বিজেপি নেতা রভনীত সিং বিট্টু।

শুক্রবার (২৪ জুলাই) তিনি নিজের পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাৎক্ষণিকভাবে বিট্টুর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ২০২৪ সাল থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য থাকা বিট্টু আগামী বছরের পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নতুনভাবে সংগঠনে মনোযোগ দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে গত জুন মাসে তার রাজ্যসভার মেয়াদ শেষ হয়। পদত্যাগের একদিন আগে বৃহস্পতিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে চিঠি দেন বিট্টু।

চিঠিতে তিনি রাজ্য সরকারের কাছে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বিশেষ করে রেল অবকাঠামো উন্নয়নের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প দীর্ঘদিন ধরে আটকে থাকায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।

বিট্টু জানান, এসব প্রকল্প দ্রুত শেষ হলে পাঞ্জাবের রেল যোগাযোগ উন্নত হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে, শিল্প খাত আরও শক্তিশালী হবে এবং যাত্রী ও পণ্য পরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত