ভারতের দিল্লিতে চলমান ছাত্র আন্দোলনের প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থনের দাবি করে একটি চিঠি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে ভারতের রাজনৈতিক ও নিরাপত্তা অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই কথিত চিঠির মাধ্যমে দিল্লির ছাত্র আন্দোলনের প্রতি ‘পূর্ণ ও নিঃশর্ত সংহতি’ প্রকাশ করা হয়েছে। তবে চিঠিটি সত্যিই বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঠিয়েছে কি না, তা নিয়ে এখনো নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ভারতের জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট সংস্থাগুলো বিষয়টি যাচাই করছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা চিঠির সত্যতা নিশ্চিত না করলেও, কোনো বিদেশি রাজনৈতিক বা আদর্শিক সংগঠনের সম্পৃক্ততার অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, জামায়াতে ইসলামী ওই চিঠিকে ভুয়া বলে দাবি করেছে। সংগঠনটির পক্ষ থেকে এমন কোনো বার্তা পাঠানোর বিষয়টি অস্বীকার করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, চিঠিটি সত্য প্রমাণিত হলে তা শুধু একটি ছাত্র আন্দোলনের বিষয় থাকবে না; বরং এর সঙ্গে আন্তর্জাতিক রাজনৈতিক প্রভাবের প্রশ্নও যুক্ত হতে পারে। তবে এখন পর্যন্ত স্বাধীন ও নির্ভরযোগ্য কোনো প্রমাণ প্রকাশ না হওয়ায় বিষয়টি অভিযোগ ও অস্বীকারের মধ্যেই রয়েছে।
সম্প্রতি দিল্লিতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষাব্যবস্থার দুর্নীতি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র আন্দোলন শুরু হয়। ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগ ওঠে।
শিক্ষার্থীদের এই আন্দোলনে দেশের বিভিন্ন অঙ্গনের ব্যক্তিরা সমর্থন জানিয়েছেন। আন্দোলনকারীরা শিক্ষা ব্যবস্থার সংস্কার, পরীক্ষায় স্বচ্ছতা এবং শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার দাবি তুলছেন।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬