মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের (NEET) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়েছে। বুধবার (২২ জুলাই) রাজধানী দিল্লির পাশাপাশি বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পাটনা, সুরাট ও লখনউসহ দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোতে একযোগে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় সরকারকে বেশ চাপে পড়তে হচ্ছে। আন্দোলনের তীব্রতা কমাতে বিরোধী রাজনৈতিক দল ও আন্দোলনের মূল প্ল্যাটফর্মের নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার।
এর আগে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ব্যর্থতা এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারের প্রতিবাদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বিরোধী নেতারা।
কর্মসূচি থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ কয়েকজন নেতাকে আটক করে পুলিশ। এ সময় বিরোধী নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন।
নিট পরীক্ষাকে ঘিরে তৈরি হওয়া সংকট সমাধানে সরকার আলোচনার উদ্যোগ নিলেও আন্দোলন থামার কোনো ইঙ্গিত মিলছে না। দিল্লি থেকে শুরু করে বিভিন্ন প্রাদেশিক রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পূর্ণাঙ্গ জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬