সোমবার, ১১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

তদন্তে নেমেছে পুলিশ

উল্লাপাড়ায় ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, স্ত্রী হাসপাতালে

ছবি : সংগৃহীত, উৎসুক জনতার ভিড়

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ঘরে ঢুকে ঘুমন্ত এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (১০ মে) রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোবহান প্রামানিক (৭০) স্থানীয় একটি দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজার ছিলেন। তার স্ত্রী শেফালী খাতুন হামলায় গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে দম্পতির ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সোবহান প্রামানিক নিহত হন এবং তার স্ত্রী গুরুতর আহত হন। হামলার পরপরই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ঘটনার পর এলাকাবাসীর সন্দেহ হলে একই গ্রামের হায়দুল ইসলাম (৫০) নামে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

খবর পেয়ে বাংলাদেশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়দের দাবি, একটি খাস পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে মোল্লা ও প্রামানিক বংশের মধ্যে বিরোধ চলছিল। প্রায় দুই বছর আগে একই বিরোধকে কেন্দ্র করে ওই এলাকায় সংঘর্ষে বাবা-ছেলে নিহত হওয়ার ঘটনাও ঘটে। সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, ঘটনার তদন্ত চলছে। আটক ব্যক্তি এ ঘটনায় জড়িত কিনা তা যাচাই-বাছাই করা হচ্ছে এবং হত্যার কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

#সিরাজগঞ্জ #হত্যাকাণ্ড #উল্লাপাড়া

চেকপোস্ট

সোমবার, ১১ মে ২০২৬

উল্লাপাড়ায় ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, স্ত্রী হাসপাতালে

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ঘরে ঢুকে ঘুমন্ত এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (১০ মে) রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোবহান প্রামানিক (৭০) স্থানীয় একটি দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজার ছিলেন। তার স্ত্রী শেফালী খাতুন হামলায় গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে দম্পতির ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সোবহান প্রামানিক নিহত হন এবং তার স্ত্রী গুরুতর আহত হন। হামলার পরপরই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ঘটনার পর এলাকাবাসীর সন্দেহ হলে একই গ্রামের হায়দুল ইসলাম (৫০) নামে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

খবর পেয়ে বাংলাদেশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়দের দাবি, একটি খাস পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে মোল্লা ও প্রামানিক বংশের মধ্যে বিরোধ চলছিল। প্রায় দুই বছর আগে একই বিরোধকে কেন্দ্র করে ওই এলাকায় সংঘর্ষে বাবা-ছেলে নিহত হওয়ার ঘটনাও ঘটে। সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, ঘটনার তদন্ত চলছে। আটক ব্যক্তি এ ঘটনায় জড়িত কিনা তা যাচাই-বাছাই করা হচ্ছে এবং হত্যার কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত