২০২৬ বিশ্বকাপের আগে এশিয়ার ফুটবল নেতাদের গুরুত্বপূর্ণ সভা এএফসি কংগ্রেসে দেখা যায়নি ইরান ফুটবল ফেডারেশনের প্রতিনিধিদের। কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) এই সভায় ফিফা সভাপতি উপস্থিত থাকলেও ইরানের অনুপস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
আগামী ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ৪৮ দলের এই টুর্নামেন্ট শুরু হবে ১১ জুন।
কংগ্রেসে বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা থাকলেও ইরানি কর্মকর্তারা কানাডার ভিসা পেয়েছেন কি না, বা ভিসা জটিলতার কারণেই তারা অনুপস্থিত ছিলেন কি না তা স্পষ্ট হয়নি।
সভায় বিশ্বকাপে জায়গা পাওয়া এএফসির ৯টি দলকে স্মারক উপহার দেওয়া হয়। এ সময় আয়োজকরা জানান, ইরান তাদের উপহার পাবে তারা পৌঁছালে। এই মন্তব্যের পরই ইরানি প্রতিনিধিদের অনুপস্থিতি নিয়ে আলোচনা আরও জোরালো হয়।
গত সপ্তাহে ইরান সরকারের এক মুখপাত্র জানিয়েছিলেন, জাতীয় দল যুক্তরাষ্ট্রে বিশ্বকাপে গর্বিত ও সফল অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ফিফাও জানিয়ে দিয়েছে, গত ডিসেম্বরে চূড়ান্ত হওয়া সূচি অনুযায়ীই ইরান বিশ্বকাপে খেলবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে সামরিক হামলার পর ইরানের ম্যাচ যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব উঠেছিল। তবে সেই প্রস্তাব বিবেচনায় নেয়নি ফিফা।
এএফসি নেতাদের উদ্দেশে বক্তব্যে ইনফান্তিনো বলেন, বিশ্বজুড়ে সংঘাত ও সংকটের সময় ফুটবল মানুষকে একত্রিত করার বড় মাধ্যম হতে পারে। তার মতে, ফুটবল মাঠই হতে পারে ঐক্য ও সংযোগের জায়গা।
বিশ্বকাপে ইরান রয়েছে ‘জি’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ।
টিম মেল্লির প্রস্তুতি ক্যাম্প হওয়ার কথা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টুসনে। ইরানের প্রথম ম্যাচ ১৫ জুন ক্যালিফোর্নিয়ার ইংলউডে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ২১ জুন একই ভেন্যুতে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে খেলবে ইরান।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬