রোববার, ০৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অভিযোগ অস্বীকার অভিযুক্তদের

কমলনগরে বৃদ্ধার দোকান ভাঙচুর, হামলা-লুটপাটের অভিযোগ

ছবি: চেকপোস্ট

লক্ষ্মীপুরের কমলনগরের চর ফলকন ইউনিয়নে এক বৃদ্ধ নারীর ওপর হামলা ও তার দোকান ঘর ভাঙচুর করে মালামাল লুটের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, ৫ নম্বর চর ফলকন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে শাহেদা আক্তার নামের ওই বৃদ্ধার দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় দোকানের মালামাল ছাড়াও একটি অটোরিকশা, একটি সিএনজি ও নগদ টাকা লুট করে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।

এ ঘটনায় পারভেজ, রকি, ফরহাদ ও বাক্কার জড়িত বলে দাবি করেছেন স্থানীয়রা। তবে অভিযুক্তরা এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তারা ঘটনার বিষয়ে কিছুই জানেন না।

খবর পেয়ে কমলনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত শাহেদা আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করায় কাউকে আটক করা যায়নি।

পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

#লক্ষ্মীপুর #কমলনগর #হামলা_ভাঙচুর

চেকপোস্ট

রোববার, ০৯ আগস্ট ২০২৬

কমলনগরে বৃদ্ধার দোকান ভাঙচুর, হামলা-লুটপাটের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

লক্ষ্মীপুরের কমলনগরের চর ফলকন ইউনিয়নে এক বৃদ্ধ নারীর ওপর হামলা ও তার দোকান ঘর ভাঙচুর করে মালামাল লুটের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, ৫ নম্বর চর ফলকন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে শাহেদা আক্তার নামের ওই বৃদ্ধার দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় দোকানের মালামাল ছাড়াও একটি অটোরিকশা, একটি সিএনজি ও নগদ টাকা লুট করে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।

এ ঘটনায় পারভেজ, রকি, ফরহাদ ও বাক্কার জড়িত বলে দাবি করেছেন স্থানীয়রা। তবে অভিযুক্তরা এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তারা ঘটনার বিষয়ে কিছুই জানেন না।

খবর পেয়ে কমলনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত শাহেদা আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করায় কাউকে আটক করা যায়নি।

পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত