ঝালকাঠির নলছিটিতে বুলবুল হাওলাদার (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার কুশংগল ইউনিয়নের পশ্চিম কুশাঙ্গল এলাকায় একটি গাছের সঙ্গে বেল্ট দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম কুশাঙ্গল এলাকার নূর আলম হাওলাদারের বাড়ির দক্ষিণ পাশে কাঁচা রাস্তার পাশে একটি কাফুলা গাছের সঙ্গে বুলবুলের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক তরুণী। সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় নূর আলম হাওলাদারের মেয়ে ইতি (১৮) মরদেহটি দেখতে পান। পরে তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।
নিহত বুলবুল হাওলাদার একই এলাকার তৈয়ব আলী হাওলাদার ও পারুল বেগমের ছেলে।
খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে যুবকের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬