প্রায় চার বছর পর আবারও জাতীয় দলের দরজা খোলার সুযোগ পেলেন সাব্বির রহমান। সরাসরি জাতীয় দলে নয়, তবে নিজেকে প্রমাণের মঞ্চ হিসেবে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলে জায়গা পেয়েছেন এই আক্রমণাত্মক ব্যাটার।
মঙ্গলবার মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের এইচপি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে সবচেয়ে আলোচিত নাম সাব্বির রহমান। তার সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা থাকা শামীম হোসেন ও আবু হায়দার রনিও রয়েছেন।
আগামী ৮ থেকে ১০ আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এইচপি দল।
সাব্বির সর্বশেষ বাংলাদেশের জার্সি পরেছিলেন ২০২২ সালের ৭ অক্টোবর। ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে তিনি খেলেছিলেন ১৮ বলে ১৪ রানের ইনিংস। এরপর জাতীয় দলের কোনো ফরম্যাটেই আর সুযোগ পাননি তিনি।
বাংলাদেশের হয়ে সাব্বির খেলেছেন ১১টি টেস্ট, ৬৬টি ওয়ানডে ও ৪৮টি টি-টোয়েন্টি। তার নামের পাশে রয়েছে টেস্টে ৪৮১, ওয়ানডেতে ১ হাজার ৩৩৩ এবং টি-টোয়েন্টিতে ৯৭৭ রান।
একসময় বাংলাদেশের সীমিত ওভারের দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সাব্বির। আক্রমণাত্মক ব্যাটিং ও দুর্দান্ত ফিল্ডিংয়ের কারণে পেয়েছিলেন পরিচিতি। তবে ব্যাট হাতে ধারাবাহিকতার অভাব এবং মাঠের বাইরের নানা বিতর্কের কারণে ধীরে ধীরে জাতীয় দলের বাইরে চলে যান তিনি।
এবার এইচপি দলের হয়ে ভালো পারফরম্যান্স করে আবারও জাতীয় দলের আলোচনায় ফিরতে চান এই ব্যাটার।
জিশান আলম, জাওয়াদ আবরার, এস এম মেহরব হাসান, সাব্বির রহমান, আরিফুল ইসলাম, শামীম হোসেন, মোহাম্মদ রুবেল, মৃত্যুঞ্জয় চৌধুরী, মোহাম্মদ আব্দুল গাফফার, আবু হায়দার রনি, স্বাধীন ইসলাম, রাকিবুল হাসান, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি ও ইকবাল হোসেন।

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬