বিশ্বকাপের বাণিজ্যিক সম্পদের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর চাপে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। নিজের অবস্থান শক্ত করতে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সহায়তা চাইছেন বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ব্যক্তিগত আলোচনার পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। আনুষ্ঠানিকভাবে আলোচনায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রভাব বিস্তারে ফুটবলের ভূমিকা তুলে ধরার কথা থাকলেও, মূল লক্ষ্য ছিল নিজের জন্য প্রভাবশালী সমর্থন খোঁজা।
নিউইয়র্ক পোস্টের দাবি, বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে ব্যাপক সমালোচনার পর ফিফা সভাপতি নিজেকে অনেকটা বিচ্ছিন্ন মনে করছেন। পরিকল্পনা বাতিল হওয়ার পর ট্রাম্পের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টাও করেছেন তিনি।
তবে রয়টার্স জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর মার্কো রুবিওর সঙ্গে ইনফান্তিনোর কোনো নির্ধারিত বৈঠকের কথা অস্বীকার করেছে। এ বিষয়ে ফিফার পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে ইনফান্তিনো-ট্রাম্প যোগাযোগের বিষয়টি এখনো স্বাধীনভাবে নিশ্চিত হয়নি।
ইনফান্তিনোর প্রস্তাবিত পরিকল্পনায় ফিফার সম্প্রচার, পৃষ্ঠপোষকতা, লাইসেন্স ও টিকিট বিক্রির মতো বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে নতুন প্রতিষ্ঠান গঠনের কথা ছিল।
এই প্রতিষ্ঠানের ২০ শতাংশ মালিকানা প্রায় ৪০০ কোটি ডলারের বিনিময়ে জশ কুশনারের বিনিয়োগ প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটাল নেওয়ার সম্ভাবনা ছিল। তবে পরিকল্পনাটি গোপনে এগিয়ে নেওয়ার অভিযোগ ওঠার পর ফিফার ভেতরে ও বিভিন্ন ফুটবল সংস্থায় বিরোধিতা তৈরি হয়। শেষ পর্যন্ত প্রস্তাবটি প্রত্যাহার করা হয়।
২০২৭ সালের ফিফা সভাপতি নির্বাচন সামনে রেখে এই বিতর্ক ইনফান্তিনোর অবস্থানকে দুর্বল করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর সম্পর্ক দীর্ঘদিনের। ২০২৫ সালে ফিফার প্রথম শান্তি পুরস্কারও ট্রাম্পকে দিয়েছিলেন তিনি। তবে বর্তমান সংকটে মার্কিন প্রেসিডেন্ট তার পাশে দাঁড়াবেন কি না, সে বিষয়ে এখনো কোনো প্রকাশ্য বার্তা পাওয়া যায়নি।

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬