রোববার, ০৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জঙ্গল থেকে ২,৫৮৫ ইয়াবা

সাতছড়িতে ৮ গরুর সঙ্গে মিলল হাজারো ইয়াবা

ছবি: চেকপোস্ট

হবিগঞ্জের মাধবপুরে সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের জঙ্গল থেকে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় গরু উদ্ধার করেছে বিজিবি। অভিযানে ২ হাজার ৫৮৫ পিস ইয়াবা, ১০ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু উদ্ধার করা হয়।

শনিবার বেলা ১১টার দিকে সাতছড়ি বিওপির টহল দল সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে। বিজিবি জানায়, সবগুলোই পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উদ্ধার করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবির ধারণা, ভারত থেকে পাচারের পর দেশের বিভিন্ন স্থানে সরবরাহের জন্য মাদক ও গরুগুলো জঙ্গলে লুকিয়ে রাখা হয়েছিল।

৫৫ বিজিবি জানায়, জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত তাদের বিশেষ অভিযানে প্রায় ১৭ লাখ টাকা মূল্যের বিভিন্ন মাদক উদ্ধার এবং ৮ জনকে আটক করা হয়েছে।

উদ্ধার করা মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এবং গরু কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

#হবিগঞ্জ #মাদক_উদ্ধার #সাতছড়ির_জঙ্গল

চেকপোস্ট

রোববার, ০৯ আগস্ট ২০২৬

সাতছড়িতে ৮ গরুর সঙ্গে মিলল হাজারো ইয়াবা

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুরে সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের জঙ্গল থেকে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় গরু উদ্ধার করেছে বিজিবি। অভিযানে ২ হাজার ৫৮৫ পিস ইয়াবা, ১০ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু উদ্ধার করা হয়।

শনিবার বেলা ১১টার দিকে সাতছড়ি বিওপির টহল দল সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে। বিজিবি জানায়, সবগুলোই পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উদ্ধার করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবির ধারণা, ভারত থেকে পাচারের পর দেশের বিভিন্ন স্থানে সরবরাহের জন্য মাদক ও গরুগুলো জঙ্গলে লুকিয়ে রাখা হয়েছিল।

৫৫ বিজিবি জানায়, জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত তাদের বিশেষ অভিযানে প্রায় ১৭ লাখ টাকা মূল্যের বিভিন্ন মাদক উদ্ধার এবং ৮ জনকে আটক করা হয়েছে।

উদ্ধার করা মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এবং গরু কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত