মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

পাশে দাঁড়ালেন ফুটবল জাদুকর

মাদ্রিদের দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে মেসি, দিলেন ৮০ হাজার ইউরো

লিওনেল মেসি। ছবি : গেটি ইমেজ

স্পেনের মাদ্রিদের সিয়েরা ওয়েস্তে অঞ্চলে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ১৪ লাখ টাকা।

মেসির অনুদানের বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রিদের আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াস আয়ুসো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি জানান, মাদ্রিদের মানুষ আবারও মেসিকে স্বাগত জানাতে এবং তাকে প্রাপ্য সম্মান দিতে অপেক্ষা করছে।

সিয়েরা ওয়েস্তে অঞ্চলের ভয়াবহ দাবানলে প্রায় ৩০ হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় অবকাঠামো, প্রাকৃতিক পরিবেশ ও বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রম। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে চলছে পুনর্গঠন কার্যক্রম।

মাদ্রিদ আঞ্চলিক সরকার ক্ষতিগ্রস্ত পৌর এলাকাগুলোর জন্য বিশেষ অনুদান সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। সাধারণ মানুষ ও প্রতিষ্ঠানগুলোর সহায়তা সহজ করতে কাইশাব্যাংকের সহযোগিতায় অনলাইন অনুদান ব্যবস্থাও চালু করা হয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, মেসির এই সহায়তা শুধু পুনর্গঠন কাজেই নয়, ক্ষতিগ্রস্ত মানুষের মনোবল বাড়াতেও ভূমিকা রাখবে।

এর আগেও বিভিন্ন সংকটে সহায়তার হাত বাড়িয়েছেন মেসি। করোনাভাইরাস মহামারির সময় আর্জেন্টিনা ও স্পেনের চিকিৎসা খাতে অনুদান দিয়েছিলেন তিনি। এছাড়া ভ্যালেন্সিয়ার বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তাতেও এগিয়ে এসেছিলেন এই বিশ্বসেরা ফুটবলার।

২০০৭ সালে প্রতিষ্ঠিত Leo Messi Foundation-এর মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও খেলাধুলা নিয়ে কাজ করে আসছেন মেসি। পাশাপাশি ২০১০ সাল থেকে UNICEF-এর শুভেচ্ছাদূত হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

#মানবিকসহায়তা #লিওনেলমেসি #মাদ্রিদদাবানল

চেকপোস্ট

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

মাদ্রিদের দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে মেসি, দিলেন ৮০ হাজার ইউরো

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

স্পেনের মাদ্রিদের সিয়েরা ওয়েস্তে অঞ্চলে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ১৪ লাখ টাকা।

মেসির অনুদানের বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রিদের আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াস আয়ুসো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি জানান, মাদ্রিদের মানুষ আবারও মেসিকে স্বাগত জানাতে এবং তাকে প্রাপ্য সম্মান দিতে অপেক্ষা করছে।

সিয়েরা ওয়েস্তে অঞ্চলের ভয়াবহ দাবানলে প্রায় ৩০ হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় অবকাঠামো, প্রাকৃতিক পরিবেশ ও বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রম। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে চলছে পুনর্গঠন কার্যক্রম।

মাদ্রিদ আঞ্চলিক সরকার ক্ষতিগ্রস্ত পৌর এলাকাগুলোর জন্য বিশেষ অনুদান সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। সাধারণ মানুষ ও প্রতিষ্ঠানগুলোর সহায়তা সহজ করতে কাইশাব্যাংকের সহযোগিতায় অনলাইন অনুদান ব্যবস্থাও চালু করা হয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, মেসির এই সহায়তা শুধু পুনর্গঠন কাজেই নয়, ক্ষতিগ্রস্ত মানুষের মনোবল বাড়াতেও ভূমিকা রাখবে।

এর আগেও বিভিন্ন সংকটে সহায়তার হাত বাড়িয়েছেন মেসি। করোনাভাইরাস মহামারির সময় আর্জেন্টিনা ও স্পেনের চিকিৎসা খাতে অনুদান দিয়েছিলেন তিনি। এছাড়া ভ্যালেন্সিয়ার বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তাতেও এগিয়ে এসেছিলেন এই বিশ্বসেরা ফুটবলার।

২০০৭ সালে প্রতিষ্ঠিত Leo Messi Foundation-এর মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও খেলাধুলা নিয়ে কাজ করে আসছেন মেসি। পাশাপাশি ২০১০ সাল থেকে UNICEF-এর শুভেচ্ছাদূত হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত