মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আর্কাইভ

এনসিপিতে যোগ দিচ্ছেন জুনায়েদ-রিফাতসহ ৩০ জন

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
এনসিপিতে যোগ দিচ্ছেন জুনায়েদ-রিফাতসহ ৩০ জন
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগদান করতে যাচ্ছেন ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাতসহ কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্য। রোববার (১৯ এপ্রিল) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জুলাই আন্দোলনের এসব নেতা দলটিতে যোগ দেবেন। শনিবার (১৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আপ বাংলাদেশের মুখপাত্র শাহরিন সুলতানা ইরা এই তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আপ বাংলাদেশের নেতাদের দলে বরণ করে নিতে সেখানে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, সদস্য সচিব আখতার হোসেন এমপিসহ শীর্ষ নেতৃত্বরা। এ লক্ষ্যে এনসিপিও একই স্থান ও সময়ে পৃথক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। এদিকে আপ বাংলাদেশের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও বৃহত্তর স্বার্থে জুলাইয়ের সব শক্তিকে একত্রিত করার লক্ষ্যে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল দুপুর ১টা ৩০ মিনিটে বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে অবস্থিত জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই যোগদান কর্মসূচি ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আপ বাংলাদেশের মুখপাত্র শাহরিন সুলতানা ইরা জানান, জুলাই বিপ্লবের চেতনা ও লক্ষ্যকে সুসংহত করতেই তারা বৃহত্তর এই রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সংবাদ সম্মেলনে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও বিস্তারিত তুলে ধরা হবে।

চেকপোস্ট

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

এনসিপিতে যোগ দিচ্ছেন জুনায়েদ-রিফাতসহ ৩০ জন

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত