চেক পোস্ট

মূল পাতা

রাজনীতি

নির্বাচন নয়, নিয়ন্ত্রণের লক্ষ্য- সরকারের বিরুদ্ধে এনসিপির অভিযোগ

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
নির্বাচন নয়, নিয়ন্ত্রণের লক্ষ্য- সরকারের বিরুদ্ধে এনসিপির অভিযোগ

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দখল করার উদ্দেশ্যেই প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এই মুখপাত্র বলেন, সরকারের যদি নির্বাচন দেওয়ার প্রকৃত সদিচ্ছা থাকত, তাহলে প্রশাসক নিয়োগের প্রয়োজন হতো না।

সম্প্রতি এশিয়া পোস্ট-এর আয়োজন আলাপন-এ সিটি কর্পোরেশন নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার তড়িঘড়ি করে প্রশাসক নিয়োগ দিচ্ছে, যা নির্বাচন আয়োজনের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তৈরি করছে। তার ভাষ্য,  প্রশাসকরা মেয়রের আসনে বসে নিজেদের পোস্টার লাগিয়ে ভোট চাইছেন এটি গণতন্ত্রের পরিপন্থী এবং লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে।

আসিফ মাহমুদ আরও বলেন, অতীতে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করলেও বর্তমানে বিএনপি ভিন্ন অবস্থান নিয়েছে। তার দাবি, নিজেদের প্রার্থীদের প্রশাসক বানিয়ে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা চলছে।

তিনি মনে করেন, প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা নির্বাহী বিভাগের হাতে কেন্দ্রীভূত করা হচ্ছে, যা কাঙ্ক্ষিত সংস্কারের পথে বড় বাধা।

তার মতে, এই পরিস্থিতি দেশের রাজনৈতিক ব্যবস্থাকে আবারও কর্তৃত্ববাদী ধারার দিকে ঠেলে দিতে পারে।

তবে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা থাকলেও এনসিপি তাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। ইতোমধ্যে পাঁচটি সিটি কর্পোরেশনে প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং বাকি সাতটিতেও প্রার্থী দেওয়ার প্রক্রিয়া চলছে।

স্থানীয় সরকার ব্যবস্থায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসকের পরিবর্তে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালনার ওপর জোর দেন তিনি।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

নির্বাচন নয়, নিয়ন্ত্রণের লক্ষ্য- সরকারের বিরুদ্ধে এনসিপির অভিযোগ

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত