সোমবার, ১৩ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

কবে কমবে টানা বৃষ্টি?

ঢাকাসহ যেসব এলাকায় কমবে ভারী বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

রাজধানীতে মুষলধারে বৃষ্টি। ছবি : সংগৃহীত

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে মঙ্গলবার (১৪ জুলাই) থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি বন্ধ হবে না; দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

সোমবার (১৩ জুলাই) আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, মঙ্গলবার থেকে খুলনা বিভাগে বৃষ্টির তীব্রতা কমার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সিলেট বিভাগ, ঢাকা বিভাগের মাদারীপুর ও ফরিদপুর, পাশাপাশি বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকাতেও ভারী বৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে।

তিনি বলেন, বৃষ্টির তীব্রতা কমার অর্থ বৃষ্টি সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়া নয়। বর্তমানে যে অতি ভারী বর্ষণ হচ্ছে, তার পরিমাণ কমতে পারে। তবে এক-দুই দফা বৃষ্টিপাত চলতে থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকায় গত রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে সোমবার দেশের ছয় বিভাগে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

দুপুরের পর থেকেই ঢাকার আকাশ কিছুটা পরিষ্কার হতে শুরু করেছে। আবহাওয়াবিদদের ধারণা, মঙ্গলবার রাজধানীতে স্বল্প সময়ের জন্য রোদের দেখা মিলতে পারে। তবে দিনের বিভিন্ন সময়ে দু-এক দফা বৃষ্টির সম্ভাবনাও থাকবে। এমন আবহাওয়া আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে, আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবারও সক্রিয় হতে পারে। এর প্রভাবে সপ্তাহের শেষ দিকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আবার বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

#ঢাকা_আবহাও #আবহাওয়া #বৃষ্টিরপূর্বাভাস

চেকপোস্ট

সোমবার, ১৩ জুলাই ২০২৬

ঢাকাসহ যেসব এলাকায় কমবে ভারী বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে মঙ্গলবার (১৪ জুলাই) থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি বন্ধ হবে না; দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

সোমবার (১৩ জুলাই) আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, মঙ্গলবার থেকে খুলনা বিভাগে বৃষ্টির তীব্রতা কমার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সিলেট বিভাগ, ঢাকা বিভাগের মাদারীপুর ও ফরিদপুর, পাশাপাশি বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকাতেও ভারী বৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে।

তিনি বলেন, বৃষ্টির তীব্রতা কমার অর্থ বৃষ্টি সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়া নয়। বর্তমানে যে অতি ভারী বর্ষণ হচ্ছে, তার পরিমাণ কমতে পারে। তবে এক-দুই দফা বৃষ্টিপাত চলতে থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকায় গত রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে সোমবার দেশের ছয় বিভাগে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

দুপুরের পর থেকেই ঢাকার আকাশ কিছুটা পরিষ্কার হতে শুরু করেছে। আবহাওয়াবিদদের ধারণা, মঙ্গলবার রাজধানীতে স্বল্প সময়ের জন্য রোদের দেখা মিলতে পারে। তবে দিনের বিভিন্ন সময়ে দু-এক দফা বৃষ্টির সম্ভাবনাও থাকবে। এমন আবহাওয়া আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে, আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবারও সক্রিয় হতে পারে। এর প্রভাবে সপ্তাহের শেষ দিকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আবার বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত