ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ৩৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
ইসির যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নিলোফার চৌধুরী মনি, নিপুন রায় চৌধুরীসহ আরও অনেক নারী নেত্রী।
সংরক্ষিত আসনের এসব প্রার্থী বিএনপির সমর্থনে মনোনয়নপ্রাপ্ত হিসেবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেবেন।
ইসি জানিয়েছে, যাচাই-বাছাই শেষে নিয়ম অনুযায়ী যেসব প্রার্থী শর্ত পূরণ করেছেন, তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
এ সিদ্ধান্তের মাধ্যমে সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থীদের নির্বাচনী অংশগ্রহণের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬