চেক পোস্ট

মূল পাতা

রাজনীতি

এনসিপি প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
এনসিপি প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রার্থী ও দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন-এর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন বাংলাদেশ

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মঈন উদ্দীন খান

তিনি জানান, সরকারি চাকরি ছাড়ার তিন বছর পূর্ণ না হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসির উপসচিব মনির হোসেন বলেন, সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে। তিনি আরও জানান, আসনটি শূন্য হলে পরবর্তীতে সব দল ও জোটের জন্য উন্মুক্ত থাকবে।

এর আগে বুধবার (২২ এপ্রিল) তার মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত রাখা হয় এবং চাকরি-সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য জমা দিতে নির্দেশ দেওয়া হয়।

নথি অনুযায়ী, মনিরা শারমিন ২০২৩ সালের ১১ নভেম্বর রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংক-এ ১০ম গ্রেডের কর্মকর্তা হিসেবে যোগ দেন এবং গত বছরের ডিসেম্বরে পদত্যাগ করেন।

ইসির তথ্য অনুযায়ী, মনোনয়নপত্রে তিনি বেতন গ্রহণের তথ্য দিলেও পদত্যাগ সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য না থাকায় প্রার্থিতা যাচাইয়ে জটিলতা তৈরি হয়।

উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী কোনো সরকারি চাকরি থেকে পদত্যাগ বা অবসরের অন্তত তিন বছর পূর্ণ না হলে জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়া যায় না।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

এনসিপি প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত