চেক পোস্ট

মূল পাতা

রাজনীতি

এখন শুধু পাঠ্যপুস্তকে তারেক রহমান এক দফার ঘোষক লেখা বাকি: আসিফ মাহমুদ

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
এখন শুধু পাঠ্যপুস্তকে তারেক রহমান এক দফার ঘোষক লেখা বাকি: আসিফ মাহমুদ
জুলাই বিপ্লব ও ছাত্র-জনতার অভ্যুত্থানের দুই বছর পার হতে না হতেই আন্দোলনের ইতিহাস বিকৃতি এবং কৃতিত্বের দাবি নিয়ে ক্ষোভ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আন্দোলনের নেপথ্য কারিগর ও ঘোষকদের নাম বদলে ফেলার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। শুক্রবার (১৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় আসিফ মাহমুদ এই অভিযোগ করেন। পোস্টে তিনি লেখেন, অভ্যুত্থানের ২ বছর পরে এক দফার ঘোষকও বদলে যাচ্ছে, লংমার্চের পরিকল্পনাকারীও বদলে যাচ্ছে। অথচ অভ্যুত্থানের সময় (তারা বলেছিল) ‘আমরা এই আন্দোলনের সঙ্গে কোনোভাবেই জড়িত নই’। আসিফ মাহমুদ লেখেন, এখন শুধু পাঠ্যপুস্তকে লেখা বাকি ‘এক দফার ঘোষক তারেক রহমান আর লংমার্চ টু ঢাকার ঘোষক মির্জা ফখরুল ইসলাম আলমগীর’।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

এখন শুধু পাঠ্যপুস্তকে তারেক রহমান এক দফার ঘোষক লেখা বাকি: আসিফ মাহমুদ

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image
জুলাই বিপ্লব ও ছাত্র-জনতার অভ্যুত্থানের দুই বছর পার হতে না হতেই আন্দোলনের ইতিহাস বিকৃতি এবং কৃতিত্বের দাবি নিয়ে ক্ষোভ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আন্দোলনের নেপথ্য কারিগর ও ঘোষকদের নাম বদলে ফেলার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। শুক্রবার (১৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় আসিফ মাহমুদ এই অভিযোগ করেন। পোস্টে তিনি লেখেন, অভ্যুত্থানের ২ বছর পরে এক দফার ঘোষকও বদলে যাচ্ছে, লংমার্চের পরিকল্পনাকারীও বদলে যাচ্ছে। অথচ অভ্যুত্থানের সময় (তারা বলেছিল) ‘আমরা এই আন্দোলনের সঙ্গে কোনোভাবেই জড়িত নই’। আসিফ মাহমুদ লেখেন, এখন শুধু পাঠ্যপুস্তকে লেখা বাকি ‘এক দফার ঘোষক তারেক রহমান আর লংমার্চ টু ঢাকার ঘোষক মির্জা ফখরুল ইসলাম আলমগীর’।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত