মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

কৃষিতে সহযোগিতা বাড়ানোর আহ্বান

‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে ডব্লিউএফপির সহায়তা চাইল বাংলাদেশ

ছবি : সংগৃহীত

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পরিবেশবান্ধব কৃষি ও জলবায়ু-সহনশীল ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক খাদ্য ও পুষ্টি সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৭ জুলাই) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) আবাসিক প্রতিনিধি ও কান্ট্রি ডিরেক্টর কোকো এইচ. উশিয়ামার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা করেন প্রতিমন্ত্রী।

বৈঠকে খাদ্য নিরাপত্তা, পুষ্টি, সামাজিক সুরক্ষা ও মানবিক সহায়তায় বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদার হিসেবে ডব্লিউএফপির ভূমিকার প্রশংসা করেন শামা ওবায়েদ।

তিনি বলেন, সীমিত সম্পদের মধ্যেও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ডব্লিউএফপির সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন।

প্রতিমন্ত্রী দেশের ‘স্কুল মিল’ কর্মসূচিতে ডব্লিউএফপির অবদানের প্রশংসা করে জাতীয় খাদ্য নিরাপত্তা শক্তিশালী করতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।

তিনি পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণ, দেশব্যাপী বৃক্ষরোপণ এবং সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা কামনা করেন। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দুই পক্ষের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান।

জবাবে ডব্লিউএফপির প্রতিনিধি কোকো এইচ. উশিয়ামা বলেন, ক্ষুধার মূল কারণ মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে সংস্থাটি বাংলাদেশে কাজ করে যাচ্ছে।

তিনি জানান, নারী ও শিশুদের সুরক্ষা, সামাজিক নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ভূমিকম্প প্রস্তুতিসহ বিভিন্ন ক্ষেত্রে ডব্লিউএফপির কার্যক্রম চলমান রয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও ডব্লিউএফপি খাদ্য নিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং জলবায়ু সহনশীল বাংলাদেশ গঠনে পারস্পরিক অংশীদারত্ব আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করে।

#খাদ্য_নিরাপত্তা #ডব্লিউএফপি #ফ্যামিলি_কার্ড_কর্মসূচি

চেকপোস্ট

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে ডব্লিউএফপির সহায়তা চাইল বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পরিবেশবান্ধব কৃষি ও জলবায়ু-সহনশীল ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক খাদ্য ও পুষ্টি সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৭ জুলাই) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) আবাসিক প্রতিনিধি ও কান্ট্রি ডিরেক্টর কোকো এইচ. উশিয়ামার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা করেন প্রতিমন্ত্রী।

বৈঠকে খাদ্য নিরাপত্তা, পুষ্টি, সামাজিক সুরক্ষা ও মানবিক সহায়তায় বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদার হিসেবে ডব্লিউএফপির ভূমিকার প্রশংসা করেন শামা ওবায়েদ।

তিনি বলেন, সীমিত সম্পদের মধ্যেও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ডব্লিউএফপির সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন।

প্রতিমন্ত্রী দেশের ‘স্কুল মিল’ কর্মসূচিতে ডব্লিউএফপির অবদানের প্রশংসা করে জাতীয় খাদ্য নিরাপত্তা শক্তিশালী করতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।

তিনি পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণ, দেশব্যাপী বৃক্ষরোপণ এবং সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা কামনা করেন। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দুই পক্ষের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান।

জবাবে ডব্লিউএফপির প্রতিনিধি কোকো এইচ. উশিয়ামা বলেন, ক্ষুধার মূল কারণ মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে সংস্থাটি বাংলাদেশে কাজ করে যাচ্ছে।

তিনি জানান, নারী ও শিশুদের সুরক্ষা, সামাজিক নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ভূমিকম্প প্রস্তুতিসহ বিভিন্ন ক্ষেত্রে ডব্লিউএফপির কার্যক্রম চলমান রয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও ডব্লিউএফপি খাদ্য নিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং জলবায়ু সহনশীল বাংলাদেশ গঠনে পারস্পরিক অংশীদারত্ব আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত