সোমবার, ২৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

স্বাধীন গণমাধ্যমের আহ্বান

সরকারের সমালোচনা করুন, ভালো কাজও তুলে ধরুন: তারেক রহমান

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান । ছবি: পিএমও

গণমাধ্যমে সরকারের কাজের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ইতিবাচক উদ্যোগগুলোও তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সংবাদপত্রে সরকারের কার্যক্রমের সমালোচনা যেমন প্রয়োজন, তেমনি জনগণের স্বার্থে সরকারের ভালো উদ্যোগ ও সফল কাজগুলোও যথাযথভাবে তুলে ধরা জরুরি। এতে সাধারণ মানুষ সরকারের ইতিবাচক পদক্ষেপ সম্পর্কে জানতে পারবেন।

তিনি স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য প্রণয়নাধীন নীতিমালা বাস্তবায়নে সম্পাদকদের সহযোগিতা কামনা করেন।

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও যায়যায়দিন-এর সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

প্রতিনিধি দলে আরও ছিলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর সম্পাদক মারুফ কামাল খান সোহেল, নয়া দিগন্ত-এর সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, যুগান্তর-এর সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ওয়া‌দা-এর সম্পাদক শফিকুল আলম এবং মানবকণ্ঠ-এর সম্পাদক শহিদুল ইসলাম।

বৈঠকে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকতার পরিবেশ এবং সরকারের সঙ্গে সংবাদমাধ্যমের সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

#বাংলাদেশরাজনীতি #তারেকরহমান #গণমাধ্যমস্বাধীনতা

চেকপোস্ট

সোমবার, ২৭ জুলাই ২০২৬

সরকারের সমালোচনা করুন, ভালো কাজও তুলে ধরুন: তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

গণমাধ্যমে সরকারের কাজের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ইতিবাচক উদ্যোগগুলোও তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সংবাদপত্রে সরকারের কার্যক্রমের সমালোচনা যেমন প্রয়োজন, তেমনি জনগণের স্বার্থে সরকারের ভালো উদ্যোগ ও সফল কাজগুলোও যথাযথভাবে তুলে ধরা জরুরি। এতে সাধারণ মানুষ সরকারের ইতিবাচক পদক্ষেপ সম্পর্কে জানতে পারবেন।

তিনি স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য প্রণয়নাধীন নীতিমালা বাস্তবায়নে সম্পাদকদের সহযোগিতা কামনা করেন।

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও যায়যায়দিন-এর সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

প্রতিনিধি দলে আরও ছিলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর সম্পাদক মারুফ কামাল খান সোহেল, নয়া দিগন্ত-এর সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, যুগান্তর-এর সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ওয়া‌দা-এর সম্পাদক শফিকুল আলম এবং মানবকণ্ঠ-এর সম্পাদক শহিদুল ইসলাম।

বৈঠকে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকতার পরিবেশ এবং সরকারের সঙ্গে সংবাদমাধ্যমের সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত